খালি পেটে কিসমিস ভেজানো জল খান! নানা রোগের সমাধান এই টোটকাতেই

swaralipi dasgupta |  
Published : Jun 08, 2019, 01:22 AM IST
খালি পেটে কিসমিস ভেজানো  জল খান! নানা রোগের সমাধান এই টোটকাতেই

সংক্ষিপ্ত

পোলাও হোক বা পায়েস, একটু কিসমিস পড়লেই তার স্বাদ কয়েক গুণ বেড়ে যায়। বাঙালির ফ্রায়েড রাইসে একটু কিসমিস ছড়িয়ে দিলেও তার স্বাদ নিয়ে ভাবতে হয় না। আবার শুধু শুধুও কাজু বাদামের সঙ্গে কিসমিস খেতে ভাল লাগে। কিন্তু জানেন কি গুণেও কিসমিস মোটেই পিছিয়ে নিন। তবে খাওয়ার সঠিক পদ্ধতি জানতে হবে।

পোলাও হোক বা পায়েস, একটু কিসমিস পড়লেই তার স্বাদ কয়েক গুণ বেড়ে যায়। বাঙালির ফ্রায়েড রাইসে একটু কিসমিস ছড়িয়ে দিলেও তার স্বাদ নিয়ে ভাবতে হয় না। আবার শুধু শুধুও কাজু বাদামের সঙ্গে কিসমিস খেতে ভাল লাগে। এ তো গেল স্বাদ। কিন্তু জানেন কি গুণেও কিসমিস মোটেই পিছিয়ে নিন। তবে খাওয়ার সঠিক পদ্ধতি জানতে হবে।

রাতে ২ কাপ জলে একটু কিসমিস ভিজিয়ে রেখে দিন। কিসমিস যত গাঢ় রংয়ের হবে, তত উপকারী।  পরের দিন সকালে ওই কিসমিস ছেঁকে নিন। এবার কিসমিস ভেজানো জলটা হালকা গরম করুন।  খালি পেটে এই জল খেয়ে নিন। এই জল খাওয়ার আধঘণ্টার মধ্যে কিছু খাবেন না। সপ্তাহে তিন থেকে চার দিন এই জল খান। 

জিভের রঙ দেখেই সাবধান হোন! জানুন গোপনে কোনোও রোগ বাসা বাঁধছে কি না

এবার জেনে নেওয়া যাক, কেন খাবেন কিসমিস ভেজানো জল। কী কী গুণ রয়েছে এতে- 

১) কিসমিসে পর্যাপ্ত পরিমাণে কার্বহাইড্রেট থাকে। কিসমিস ভেজানো জল তাই মহিলাদের পক্ষে উপকারী। মহিলারা রক্তাল্পতায় ভোগেন। তাই চিকিৎসকরা তাঁদের কিসমিস খাওয়ার পরামর্শ দেন। 

২) কিসমিস ভেজানো জল খেলে কিডনির নানা সমস্যা থেকে দূরে থাকা যায়। লিভারও সুস্থ থাকে। 

৩) কিসমিসে পটাশিয়াম থাকে, যা হার্টকে ভাল রাখে। শরীরে খারাপ কোলেস্টেরলকেও দূরে রাখে কিসমিস। 

৪) যাঁরা নিয়মিত পেটের ও হজমের সমস্যায় ভোগেন, তাঁদের জন্য এই টোটকা খুবই উপকারী। এতে পেট পরিষ্কার থাকে।

PREV

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

click me!

Recommended Stories

জুসার ছাড়াই তৈরি করুন জুস, জেনে নিন এই ৫টি সহজ কৌশল, রইল কয়টি টিপস
Kiss Day Wishes in Bengali: ‘কিস ডে’-তে গার্লফ্রেন্ড-বয়ফ্রেন্ড, স্বামী-স্ত্রীকে পাঠান ৪০ এরও বেশি সেরা মেসেজ ও কোটস