লাইভ ইন্টারভিউতে বিপত্তি, ক্যামেরার সামনে অর্ধ নগ্ন অবস্থায় সাংবাদিকের স্ত্রী

Published : Jul 25, 2020, 04:37 PM ISTUpdated : Jul 25, 2020, 05:58 PM IST
লাইভ ইন্টারভিউতে বিপত্তি, ক্যামেরার সামনে অর্ধ নগ্ন অবস্থায় সাংবাদিকের স্ত্রী

সংক্ষিপ্ত

করোনার জেরে বেশিরভাগ সংস্থার কাজ হচ্ছে বাড়ি থেকে ওয়ার্ক ফ্রম হোম এ বিপত্তিকর পরিস্থিতির বহু ভিডিও সামনে এসেছে লাইভ ইন্টারভিউ চলাকালীন ক্যামেরার সামনে নগ্নপ্রায় স্ত্রী সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই মজার ভিডিও

ব্রাজিলের জনপ্রিয় একটি টিভি চ্যানেলের হোস্ট, একটি লাইভ ইন্টারভিউ নিচ্ছিলেন একজন রাজনৈতিক ব্যক্তিত্বের। নেই রাজনৈতিক দলের নেতাও বাড়ি থেকেই তাঁর সাক্ষাতকার দিচ্ছিলেন। বর্তমানে কোভিডের কারণে বেশিরভাগ কাজই চলছে বাড়ি থেকে। তবে বাড়ি থেকে কাজ করার সময়কার বহু মজার ভিডিও ভাইরাল রয়েছে সোশ্যাল মিডিয়ায়। এবারও এই ব্রাজিলের এই লাইভ ইন্টারভিউতেও হল সে রকমই এক কাণ্ড। সোশ্যাল মিডিয়ায় আপাতত ভাইরাল ভিডিওটি-

আরও পড়ুন- করোনা সঙ্কটে সংসার চালাতে লাঠি-খেলা, রাতারাতি নেট দুনিয়ায় ভাইরাল ৮৫ বছরের বৃদ্ধা

করোনা মহামারির জেরে বেশিরভাগ সংস্থার কাজ করতে হচ্ছে বাড়ি থেকে। আর এই ওয়ার্ক ফ্রম হোম এ বিপত্তিকর পরিস্থিতির বহু ভিডিও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। এই ঘটনাও তার মধ্যে একটি। ব্রাজিলের সাংবাদিক নাম, ফ্যাবিও পোরচ্যাট তাঁর লাইভ ইন্টারভিউ নিচ্ছিলেন সে দেশের প্রাক্তন প্রেসিডেন্ট পদপ্রার্থী গুয়েরমে বোলস-এর। ইন্টাগ্রামে চলছিল এই লাইভ ইন্টারভিউ সেশন। এমন সময় প্রায় নগ্ন অবস্থায় সাংবাদিকের স্ত্রী চলে আসেন ক্যামেরার সামনে। ব্যাস এই ভিডিও ইউটিউবে পোস্ট হতে না হতেই তা ভাইরাল হয়ে যায়। 

২৩ জুলাই ইউটিউবে পোস্ট হয় ভিডিওটি। ভিডিওটিতে দেখা যাচ্ছে, ক্যামেরা থেকে নিজেকে আড়াল করার যথাসাধ্য চেষ্টা করেছেন ফ্যাবিওর স্ত্রী। তাই ক্যামেরার সামনে দিয়ে যাওয়ার সময় নীচু হয়েই গিয়েছেন তিনি। তবে দুর্ভাগ্য শেষ রক্ষা হল না। নেট দুনিয়ার নজর কেড়েছে এই দৃশ্য। যা রীতিমত এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। আপনিও দেখে নিন ভাইরাল হওয়া ইউটিউবের ভিডিওটি-

PREV

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

click me!

Recommended Stories

বরফ কিংবা জল এই বিশেষ ভাবে ব্যবহার করলেই বুঝে যাবেন গয়না আসল নাকি নকল, রইল বিশেষ টিপস
দাম দিয়ে নকল রুপো কিনে আনছেন না তো? বাড়িতে এভাবে চেক করে নিন খাঁটি রুপো