
মনোবিজ্ঞানীদের মতে, সম্পর্কের একঘেয়েমি কাটিয়ে সেটিকে সুস্থ ভাবে টিকিয়ে রাখতে এই 'রিলেশনশিপ ডিটক্স' অত্যন্ত জরুরি। তবে এই ডিটক্স কিন্তু শুধুমাত্র ব্রেক-আপ বা ডিভোর্সের পরই নয়, সম্পর্কে থেকেও এই ডিটক্স প্রক্রিয়া অবলম্বন করতেই পারেন। ডায়েট হোক কিংবা প্রেম সব কিছুতেই 'ডিটক্স' করা জরুরি। মোবাইল স্ক্রিনে চোখ রেখে পড়ার অভ্যাস থাকলেও মাঝে মধ্যেই বইয়ের পাতা ওলটাতে ইচ্ছা করে। একে বলে 'ডিজিট্যাল ডিটক্স'।
আরও পড়ুন, চায়ের আড্ডা এবার জমবে বেসনের মশলাদার পাপড়ি সঙ্গে, রইল রেসিপি
সম্পর্ক ডিটক্স করার উপায় গুলি এবার জেনে নেওয়া যাক। আলাদা আলাদা ভাবে দু জনে ঘুরে আসুন। বন্ধু-বান্ধব বা পরিবারের অনান্যদের সঙ্গেও সময় কাটান। নিজের পছন্দের কাজগুলি করুন। বই পড়া, সিনেমা দেখা পছন্দ করলে সেগুলির জন্য সময় বের করুন। মন খুলে আড্ডা দিন। দু জনেরই চাপমুক্ত সময় কাটানো জরুরি।
প্রয়োজনে কয়েকটা দিন দু জন আলাদা থাকুন। গান শুনুন, মন ভাল হয়ে যাবে। সম্পর্ককে দীর্ঘায়ূ করার স্বার্থে নিজেদের মধ্যে সাময়িক দূরত্ব তৈরি করুন। পরস্পর, পরস্পরকে পছন্দের উপহারও দিতে পারেন। একে অপরকে সারপ্রাইজ ডেটে উপহার দিন।
আরও পড়ুন, লিভার সিরোসিসের সমস্যায় ভুগছেন, ঝুঁকি কমাতে মেনে চলুন এই নিয়মগুলি
মনে রাখবেন সম্পর্কে একঘেয়েমি আসা বা সম্পর্ক অভ্যাসে পরিনত হওয়া মানেই যে সম্পর্কে ইতি টানতে হবে এমন নয়। উল্লেখিত সাধারণ বিষয়গুলি মেনে চলতে পারলে দেখবেন, সম্পর্কের পুরনো টান, হারিয়ে যাওয়া রোম্যান্সও ফিরে আসবে জীবনে। নিজেদের সময় দিন। নতুন করে শুরু করার চেষ্টা করুন। দেখবেন পুরনো আমেজ না পেলেও ভাল লাগা মুহূর্ত ফিরে পাবেন যা সম্পর্ককে মজবুত করবে।
Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News