111

তিনিই তন্বী, তিনিই বহ্নি। একাধারে শক্তি এবং সুন্দরের প্রতিমূর্তি এই পাহাড়ি কন্যা।
211
সিকিমের পার্বত্য গ্রামে ছোট্ট ভাইয়ের সঙ্গে যাঁর বেড়ে ওঠা, তাঁর নাম একশা হাংমা সুব্বা।
311
ছোটবেলায় বাবা যখন ছোট ভাইকে বাইক শেখাচ্ছিলেন, তখন বাদ দেননি নিজের ছোট মেয়েটিকেও।
411
পাশাপাশি রাম্বাক এলাকাতেই চলতে থাকে বক্সিং-এর শিক্ষা, সেটা শুধুমাত্র শারীরিক ফিটনেসের জন্যই।
511
কিন্তু, মনে মনে বেড়ে উঠছিল মডেল হয়ে ওঠার বাসনা।
611
জাতীয় টুর্নামেন্টে সিকিমকে বক্সিং-এর সেরার শিরোপা এনে দেওয়ার পর মাত্র ১৯ বছর বয়সে যোগ দেন পুলিশ বাহিনীতে।
711
মডেল হওয়ার বাসনা স্তিমিত হয়ে এলেও সিনিয়র অফিসারদের উৎসাহে অডিশন দিয়ে দেন সেরা মডেলের প্রতিযোগিতায়।
811
ভারতের সেরা ৯-এর মধ্যে অন্যতম বলীয়ান সুন্দরী হয়ে ওঠেন সিকিমের একশা হাংমা সুব্বা।
911
পুলিশ এবং মডেলিং, দুইয়ের মধ্যে কোন পেশাকে বেছে নিতে চান তিনি?
1011
‘মডেল হিসেবে নিজেকে দেখে মনে হয়, এটাই তো আমি!’
1111
‘কিন্তু, নিজেকে যখন পুলিশের উর্দিতে দেখি, তখন মনে হয়, এটাই তো এই দেশের মেয়ে। এটাই তো এই রাজ্যের মেয়ে। এটাই তো আমার বাবার মেয়ে।’
Fashion Beauty (ফ্যাশন সৌন্দর্য ): Latest fashion news, beauty coverage, celebrity Fashion style, fashion week updates in Bangla. Watch Fashion videos tips on Asianet Bangla News