114

শীতকাল বলে এতদিন সোয়েটার বা জ্যাকেট চাপিয়ে কেত দেখিয়েছেন বিস্তর।
214
এবার আসছে গ্রীষ্ম, চড়চড়িয়ে পারদ ওঠার সাথে সাথে কুলকুলিয়ে বাড়বে ঘাম।
314
আপনি কিন্তু একটুও আন-কুল হবেন না। পেটের চর্বি সঙ্গে নিয়েই বজায় থাকুক কেতাদুরস্ত ফ্যাশন।
414
প্রথম টিপস হল, পেটের চর্বি ঢাকতে হলে কিছুটা ঢিলে জামাকাপড় পরতে হবে।
514
এতটাও ঢিলে নয়, আপনার শরীরটা খুব বেশিই বড়সড় দেখায়, আবার এতটাও আঁটোসাঁটো নয়, যাতে শরীরের মেদ প্রকাশ হয়ে পড়ে।
614
অনেক রঙের সমাহারের বদলে এক রঙের জামাকাপড়ে আপনার সাজ অনেকটাই সৌম্য দেখাবে।
714
পেট বা কোমর যাতে বেশি হাইলাইট না হয়ে যায়, তার জন্য একই রঙের অনেকগুলি স্তর পরতে পারেন। যেমন, স্কার্ট, টপ, তার সাথে হালকা কোনও স্কার্ফ বা শ্রাগ।
814
জামার ডিজাইন যদি অনুভূমিক হয়, তাহলে শরীর বেশ চওড়া দেখায়
914
শরীরকে রোগা দেখাতে হলে আপনি পরতে পারেন লম্বাটে ধরনের ডিজাইন।
1014
হাতের অতিরিক্ত চর্বি নিয়েই আপনি থাকতে পারেন স্টাইলে ইন। পরে ফেলুন স্বচ্ছ হাতার কোনও জামা অথবা পাতলা শ্রাগ।
1114
পায়ের ওপরের দিকের অংশ নিয়ে আপনি যদি ইনকনফিডেন্সে ভোগেন, তাহলে হাঁটুর নীচ বা একেবারে গোড়ালি পর্যন্ত ঢাকা জামা আপনাকে আত্মবিশ্বাসী করে তুলবে।
1214
পা খোলা রাখতে চাইলে স্টকিং পরেও বাজিমাত করতে পারেন।
1314
কোমরের বেল্ট যদি হয় বেশ চওড়া, তাহলে নজর আকর্ষণ করবে আপনার পেট।
1414
বেল্ট সরু রেখেই এই গ্রীষ্মে হয়ে উঠুন নজরকাড়া।
Fashion Beauty (ফ্যাশন সৌন্দর্য ): Latest fashion news, beauty coverage, celebrity Fashion style, fashion week updates in Bangla. Watch Fashion videos tips on Asianet Bangla News