‘খেলব হোলি রং দে না, তাই কখনও হয়!’ বরং রং তোলার সহজ কিছু উপায় জানা থাকলেই হতে পারে মুশকিল আসান। তবে দোল খেলার আগেই জেনে নিন কী ভাবে সহজেই তুলে ফেলতে পারেন রং।

রং খেলার পর তা তুলতে ঘণ্টার পর ঘণ্টা আর নষ্ট হবে না! নারকেল তেল বা অলিভ অয়েল মেখে রঙে মাতুন।এতে রঙ ত্বকে বসবে না। ওঠার সময় দই, বেসন, লেবুর রস, ও হলুদের মিশ্রণ ব্যবহার করুন। যা নিমিষেই পাকা রং তুলে দেয়। এছাড়া ভিজে আটাবেকিং সোডা ও লেবুর মিশ্রণ জেদি রং তুলতেও দারুণ কার্যকর।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

রং খেলার পরের কামাল টোটকা:

* প্রাক-প্রস্তুতি (রঙের আগে): খেলার আগে অবশ্যই পুরো শরীরে নারকেল তেল অলিভ অয়েল বা ময়েশ্চারাইজার মাখুন। চুলে ভালো করে তেল মেখে নিন। এতে রং চুলের গভীরে ঢুকবে না।

* দই ও বেসনের প্যাক: দই,বেসন, হলুদ গুঁড়ো ও সামান্য মধু মিশিয়ে পেস্ট তৈরি করুন। এই মিশ্রণটি গায়ে মেখে ১৫-২০ মিনিট রেখে তারপর ঈষদুষ্ণ জল দিয়ে ধুয়ে ফেলুন। এটি রং তো তুলবেই, ত্বকের উজ্জ্বলতাও ফেরাবে।

* ভিজে আটা ও তেল: গমের আটার সাথে সামান্য তেল মিশিয়ে রুটির মণ্ড তৈরি করে তা ত্বকে ঘষলে পাকা রঙের দাগ উঠে যায়।

* লেবু ও বেকিং সোডা: জেদি রঙের দাগ তুলতে সামান্য বেকিং সোডা ও লেবুর রস মিশিয়ে দাগের ওপর ১০-১৫ মিনিট রাখুন এবং তারপর ধুয়ে ফেলুন।

* চুলের যত্ন: চুল ধোয়ার সময় মাইল্ড শ্যাম্পু ব্যবহার করুন। চুল ধোয়ার পর কন্ডিশনার লাগাতে ভুলবেন না। কারণ রং চুল রুক্ষ করে দেয়।

বিশেষ সতর্কবার্তা: রং তুলতে কখনোই জোর করে গায়ের চামড়া ঘষবেন না। সাবান ব্যবহারের বদলে বডি অয়েল বা ক্লিনজিং মিল্ক ব্যবহার করা শ্রেয়।