Dol Yatra 2023: রঙ খেলার পরও ত্বক হবে না রুক্ষ্ম, দোলের রঙ তুলতে হাতিয়ার করুন এই তিনটি তেল

Published : Mar 07, 2023, 03:11 PM ISTUpdated : Mar 07, 2023, 03:40 PM IST
Holi 2022

সংক্ষিপ্ত

কেমিক্যাল যুক্ত রঙ থেকে কারও ত্বকে অ্যালার্জি হয়, কারও ত্বকে চুলকানি। এরই সঙ্গে রুক্ষ্ম ত্বকের সমস্যা ভোগেন অনেকে। এবছর রঙ খেলার পরও ত্বক হবে না রুক্ষ্ম, দোলের রঙ তুলতে হাতিয়ার করুন এই তিনটি তেল। দেখে নিন কী কী।

ক্যালেন্ডার বলছে ৭ মার্চ দোলযাত্রা আর ৮ মার্চ হোলি। আজ অনেক জায়গায় পালিত হচ্ছে দোল উৎসব। কোথাও বাজছে ‘বলম পিচকারি’, কোথাও ‘বুরা না মানো হলি হ্যায়’ তো কোথাও বাজছে ‘খেলব হোলি রং দেব না, তাই কখনও হয়?’ চারিদিকে এখন উৎসবের মেজাজ। এই সময় সকলেই আনন্দে গা ভাসাচ্ছেন। একে অপরকে রঙ মাখাতে ব্যস্ত। এই একটা দিন আনন্দ তো করলেন। এরপর এই আনন্দই অনেকের চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। কেমিক্যাল যুক্ত রঙ থেকে কারও ত্বকে অ্যালার্জি হয়, কারও ত্বকে চুলকানি। এরই সঙ্গে রুক্ষ্ম ত্বকের সমস্যা ভোগেন অনেকে। এবছর রঙ খেলার পরও ত্বক হবে না রুক্ষ্ম, দোলের রঙ তুলতে হাতিয়ার করুন এই তিনটি তেল। দেখে নিন কী কী।

নারকেল তেল- রঙ খেলা হয়ে গেলে প্রথমে ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিন। এবার মুখ মুছে তুলোয় করে নারকেল তেল লাগান ত্বকে। হালকা হাতে ম্যাসাজ করুন। তারপর ফেসওয়াস দিয়ে মুখ ধুয়ে নিন। এই তেলের গুণে কঠিন রঙ দূর হবে। আর ত্বক হবে না রুক্ষ্ম।

অলিভ অয়েল- ত্বকের যত্নে ব্যবহার করুন অলিভ অয়েল। রঙ খেলার পর মুখে এই তেল লাগান। হালকা করে ম্যাসাজ করে মুখ ধুয়ে নিন। তেল লাগানোর পর কিছুক্ষণ অপেক্ষা করবেন। এতে রঙ থেকে হওয়া ত্বকের সকল ক্ষতি থেকে মুক্তি পেতে পারেন। রঙে নানা রকম কেমিক্যাল থাকে। যা ত্বকের রোমকূপে ঢুকে মারাত্মক ক্ষতি করে। আর এই রঙ তুলতে আমরা নানান পণ্য ব্যবহার করি। এতে ত্বক আরও রুক্ষ্ম হয়ে যায়। তাই রঙ তুলুন এমন তেল দিয়ে যা ত্বককে ময়েশ্চরাইজ করবে।

বাদাম তেল- দোলের রঙ ওঠে বাদাম তেলে। চুলেও এই তেল ব্যবহার করতে পারেন। বাদাম তেলে ত্বক ও চুলে লাগান। কিছুক্ষণ রেখে ধুয়ে নিন। সকল রঙ সহজে উঠে যাবে। এই রঙে নানা উপকারী উপাদান আছে যা ত্বকে পুষ্টি জোগায়। এই কারণে ত্বক রুক্ষ্ম হয় না। উপরন্তু, ত্বকের সকল সমস্যা থেকে পেতে পারেন মুক্তি। মেনে চলুন এই বিশেষ টিপস। এবছর দোলের রঙ তুলতে হাতিয়ার করুন এই তিনটি তেল। আর রঙ খেলার পরও ত্বক হবে না রুক্ষ্ম। দূর হবে সমস্যা।

 

 

আরও পড়ুন

হোলি খেলা নিয়ে মোটেও আতঙ্কিত হবেন না, এই টিপসের সাহায্যে ত্বকের সমস্ত জেদি রঙ থেকে মুক্তি পাবেন

Dol Yatra 2023: দোলের রঙ তুলতে ব্যবহার করুন এই ঘরোয়া টোটকার মধ্যে একটি, দ্রুত মিলবে উপকার

Dol Yatra 2023: রইল ছয়টি বিশেষ হেয়ার প্যাকের হদিশ, দোল উৎসবে পর ব্যবহার করুন এমন প্যাক, মিলবে উপকার

PREV

Fashion Beauty (ফ্যাশন সৌন্দর্য ): Latest fashion news, beauty coverage, celebrity Fashion style, fashion week updates in Bangla. Watch Fashion videos tips on Asianet Bangla News

click me!

Recommended Stories

মহিলাদের জন্য সোনার টপস, এই ডিজাইনগুলি কিনলে স্ত্রী মুগ্ধ হবেনই!
পায়ের সৌন্দর্য বাড়াতে কালো পুঁতির নুপুর, দেখে নিন দারুণ ডিজাইন