Tea Bag Effects: টি ব্যাগের চা পানে শরীরে ছড়ায় ক্যান্সার! জানুন এক ক্লিকে

Published : May 23, 2025, 05:51 PM IST
Try these 6 creative, simple ways for reusing your used tea bags

সংক্ষিপ্ত

Tea Bag Health Effect: টি ব্য়াগ দিয়ে ঘন ঘন চা পানের অভ্যাস? নিজের অজান্তে কোনও বড় বিপদ ডেকে আনছেন না তো? টি ব্যাগ ব্যবহার আমাদের শরীরের জন্য কতটা ক্ষতিকারক জানুন… 

Tea Bag Health Effect: সকালের শুরু হোক বা অফিসে ক্লান্ত বিকেলে এক কাপ চায়ে চুমুক সতেজতা এনে দেয় শরীর ও মনে। সহজে ও দ্রুত চা বানাতে এখন টি ব্যাগই অবলম্বন। কিন্তু জানেন কি, প্রতিদিন এই টি ব্যাগে বানানো চায়ে চুমুকের অভ্যাস অজান্তেই ডেকে আনছে একাধিক বিপদ? স্বাস্থ্য ও পরিবেশগত দুই ক্ষতিগ্রস্ত হচ্ছে।

গবেষণা বলছে, টি ব্যাগের গঠন, গুণমান ও রাসায়নিক প্রক্রিয়াজনিত কারণে তা শরীরের জন্য ক্ষতিকারক হতে পারে। দূষণ বাড়ে পরিবেশের। নিয়মিত টি ব্যাগ ব্যবহার করলে দীর্ঘমেয়াদে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে।

১. মাইক্রোপ্লাস্টিকের ঝুঁকি

বেশিরভাগ টি ব্যাগ তৈরি হয় ব্লটিং পেপার, সিন্থেটিক ফাইবার ও পলিপ্রোপাইলিনের মিশ্রণে। আবার কিছু ব্র্যান্ড সিল্ক বা নাইলনের মতো দেখতে প্লাস্টিক দিয়ে তৈরি করে টি ব্যাগ। গরম জলে ডোবালেই এই উপাদানগুলি থেকে বেরিয়ে আসে মাইক্রোপ্লাস্টিক, যা শরীরে প্রবেশ করে অন্ত্রে জমতে থাকে। এটি শরীরের কোষগুলিতে প্রদাহ সৃষ্টি করতে পারে। লিভার ও কিডনির ওপর চাপ ফেলে।

২. ক্যানসারের ঝুঁকি

কিছু টি ব্যাগকে সাদা বা ঝকঝকে রূপ দেওয়ার জন্য ব্যবহার করা হয় এপিক্লোরোহাইডিন (Epichlorohydrin) নামক একটি রাসায়নিক, যার শরীরে ক্যান্সার সৃষ্টি করতে পারে। গরম জলে ভেজানোর পর এই উপাদান চায়ে মিশে যায়। দীর্ঘদিন ধরে এই রাসায়নিক শরীরে গেলে বিপদ বাড়তে পারে।

৩. নিম্নমানের চা পাতা

টি ব্যাগের ভিতরের থাকা চা পাতাগুলো সাধারণত কারখানায় চা প্রক্রিয়াজাতকরণের সময় ছেঁকে ফেলা ফাইন ডাস্ট বা ফ্যানিংস নামে পরিচিত চায়ের গুঁড়ো। এতে চায়ের গুণগত মান অনেকটাই কম থাকে। অতিরিক্ত প্রক্রিয়াজাত ও কৃত্রিম স্বাদ ও গন্ধ মেশানো এসব চা শরীরের ক্ষতি করতে পারে।

৪. পরিবেশ দূষণ

টি ব্যাগের প্লাস্টিক উপাদান শুধু শরীরেই নয়, প্রভাব ফেলছে পরিবেশেও। এগুলি সহজে মাটিতে মেশে না এবং দীর্ঘ সময় পর্যন্ত থেকে মাটি ও জলের দূষণ ঘটায়। প্লাস্টিক বর্জ্যের আরেকটি উৎস হয়ে উঠছে এই টি ব্যাগগুলো।

তবে বিকল্প উপায়?

* অর্গানিক চা বা লুজ চা পাতা ব্যবহার করুন। স্টিল বা সিলিকন ছাকনি দিয়ে ছেঁকে চা পান করুন।

* কম্পোস্টেবল বা অর্গানিক টি ব্যাগ কিনুন, যেগুলি প্লাস্টিকমুক্ত ও পরিবেশবান্ধব।

টি ব্যাগ দিয়ে তৈরি চা শরীর ও পরিবেশ—দুটোরই ক্ষতি করে যাচ্ছে নিঃশব্দে। প্রতিদিনের অভ্যাসে একটু সচেতনতা আপনাকে রক্ষা করতে পারে বড় বিপদের হাত থেকে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV

Food News (খাবার-দাবারের খবর): Get the expert tips to cook famous bangla dishes & food receipes in Bangla, articles about Cooking & Food Recipes in Bangla - Asianet News Bangla.

Read more Articles on
click me!

Recommended Stories

ঘরোয়া কিছু কৌশল মানলে ভাজাভুজিতে তেল কম টানবে ও হবে মুচমুচে, রইল তার পদ্ধতি
রান্নার আগে মুরগির মাংস ধোয়া একদম উচিত নয়, কারণ জানলে চমকে উঠবেন