ছাগলের সঙ্গে সেলফি! বিপত্তি ঘটালেন মহিলা

Published : Aug 16, 2019, 04:12 PM IST
ছাগলের সঙ্গে সেলফি! বিপত্তি ঘটালেন মহিলা

সংক্ষিপ্ত

সেলফি তুলতে কমবেশি সকলেই ভালোবাসেন ছাগলের সঙ্গে সেলফি তোলার কথা শুনেছেন ছাগলের সঙ্গে সেলফি তুলতে গিয়েই ঘটল বিপত্তি ভাইরাল হয় ভিডিওটি 

সেলফি তুলতে কমবেশি সকলেই ভালোবাসেন, তাই বলে ছাগলের সঙ্গে সেলফি! ছাগলের সঙ্গে সেলফি তুলতে গিয়েই ঘটেছে এই বিপত্তি। এক মহিলা ইচ্ছাপ্রকাশ করেছিলেন সেলফি তুলবেন ছাগলের সঙ্গে। তাঁর এই অভিনব ইচ্ছাপ্রকাশে সায় দেয়নি ছাগলটি। আকৃতিতে বেশ বড়সড় একটি ছাগল, লম্বাটে দুটি শিং। সেই ছাগলের সঙ্গেই তুলবেন ছবি মহিলাটি, তবে ছাগলটি যে কান্ড বাধিয়েছে তাতে চক্ষু চড়ক গাছ নেটিজেনদের।  

মহিলাটি ক্যামেরা চালু করতেই ছাগলটি এগিয়ে আসে সেলফি তোলার জন্য। এরপর ওই মহিলা হাসিমুখে পোজ দিতে থাকেন, কিন্ত বাধ সাধল ছাগলটি। ছবি তুলতে এসে সোজা শিং দিয়ে মাথা ফুঁড়ে দেয় মহিলাটির। সজোরে ছাগলটি ধাক্কা মারায় মহিলাটি পড়ে যান। মুর্হূতে ভাইরাল হয় এই ভিডিওটি।  
এর আগেও ময়ূরের সঙ্গে সেলফি তুলতে গিয়েও বিপত্তি বাধান এক মহিলা। ময়ূরটিও সেলফি তোলাতে সঙ্গ না দেওয়ায় ধাক্কা মারেন মহিলাটিকে, পড়ে যান মহিলাটি। এছাড়া ট্রেনের সঙ্গে সেলফি তুলতে গিয়ে প্রাণ হারিয়েছেন অনেকে। এই রকম অদ্ভুত সেলফি ম্যানিয়ার জন্য বিপদের মুখে পড়েছেন অনেকেই।  

PREV

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

click me!

Recommended Stories

75+ Happy Eid Ul-Adha Wishes in Bengali: ঈদ উপলক্ষে আপনার পরিবার ও স্বজনদের জানান একরাশ শুভেচ্ছা
Language Name: জানেন হিন্দিকে ইংরেজিতে কী বলে? উত্তরটা কিন্তু খুবই সোজা