
Acidity-Heartburn Issues: পুজোয় দেদার ঘোরাফেরা আর ভরপুর খাওয়া দাওয়া তো হয়ই। এবার সমস্যা গ্যাস-অম্বলের। পুজোর পর অম্বল বা গ্যাস থেকে মুক্তি পেতে তুলসী পাতা, মৌরি, এবং আদা ও গোলমরিচের মিশ্রণ ব্যবহার করতে পারেন। পাতে থাকুক কাঁচাকলাও। এছাড়া তুলসী পাতা চিবানো বা তুলসী চা পান করা, মৌরি চিবানো এবং আদার রস, গোলমরিচ ও লবণ মিশিয়ে খাওয়া তাৎক্ষণিক উপশম দিতে পারে। ঘরোয়া পদ্ধতিতে গ্যাস-অম্বলের হাত থেকে রেহাই পাওয়া গেলে অন্য কোনও ওষুধ সেবনের প্রয়োজন হয় না। তাছাড়া ঘরোয়া পদ্ধতিতে সহজেই উপকার পাওয়া যায়।
ব্যবহার- ৫-৬টি তুলসী পাতা চিবিয়ে খেয়ে ফেলুন। ৩-৪টি তুলসীপাতা সেদ্ধ করে সেই জলে একটু মধু মিশিয়ে পান করতে পারেন।
ব্যবহার: খাওয়ার পর মৌরি চিবিয়ে খান।
ব্যবহার: এক চামচ আদার রস নিন। এর সঙ্গে এক চিমটি গোলমরিচ গুঁড়ো ও সামান্য লবণ মিশিয়ে খান।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
Health Tips (স্বাস্থ্য খবর): Read all about Health care tips, Natural Health Care Tips, Diet and Fitness Tips in Bangla for Men, Women & Kids - Asianet Bangla News