কারণ ছাড়াই মন খারাপ, রইল মন ভাল করার সহজ উপায়

Indrani Mukherjee |  
Published : Jun 23, 2019, 03:12 PM ISTUpdated : Jun 23, 2019, 03:35 PM IST
কারণ ছাড়াই মন খারাপ, রইল মন ভাল করার সহজ উপায়

সংক্ষিপ্ত

কারণ ছাড়াই মন খারাপ করে কোনও কিছুই ভাল লাগে না অথচ মন খারাপের কারণও খুঁজে পাচ্ছেন না আপনার জন্য রইল মন ভাল করার কিছু টিপস

এমনটা অনেকসময়েই ঘটে থাকে যে কিছুই ভাল লাগছে না। কোনও কাজেই মন বসছে না। এককথায় যাকে বলে মন খারাপ। আর সেই মন খারাপের দিনগুলি মানেই সকলের আড়ালে নিজেকে নিঃসঙ্গ করে রাখা। কিন্তু জানেন কী এই ছোট ছোট মন খারাপগুলিকে মনের মধ্যে পুষে রাখলে তা থেকে দেখা দিতে পারে বড়  রকমের মানসিক সমস্যা। তাই মন খারাপ পুষে না রেখে আজই তা ঝেড়ে ফেলার চেষ্টা করুন। বিষয়টি কঠিন বলে মনে হলে মেনে চলুন কয়েকটি টিপস।

১) অনেকসময়ে কোনও অজানা কারণেই মন খারাপ হয়ে থাকে, সেক্ষেত্রে অন্য কোনও কাজে নিজেকে নিমজ্জিত করুন। এই কাজ মানে কখনওই কোনও অফিসের কাজ বা গৃহস্থালীর কাজ নয়, এমন কোনও কাজ যা আপনাকে আনন্দ দেবে। তা হতে পারে গান শোনা, ছবি আঁকা, কবিতা বা গল্পের বই পড়া।

২) গান শোনা থেকে মন ভাল করার আর কোনও ভাল উপায় হতে পারে না। আজ বিশ্বের বিভিন্ন জায়গায় মিউজিক থেরাপি একটা অন্য মাত্রায় পৌঁছে গিয়েছে। তাই মন ভাল করতে সঙ্গী করুন গান। 

৩) মন খরাপের কারণ যদি না খুঁজে পান তাহলে নিজেকে এইভাবে মোটিভেট করার চেষ্টা করুন যে, এমন কোনও গুরুতর সমস্যা আপনার জীবনে নেই, যা কাটিয়ে ওঠা সম্ভব নয়, দেখবেন, এতেই মন অনেকটা ভাল হয়ে গিয়েছে। 

৪) মন খারাপের দিনগুলিতে কখনওই নিজেকে গৃহবন্দী করে রাখবেন না। ঘুরে আসতে পারেন কাছাকাছি কোথাও থেকে। বা প্ল্যান করে ফেলতে পারেন সোলো ট্রিপ-এর। 

৫) অনেকের আবার এমনও হয় যে মন খারাপ হলেই খিদে পায়। তাই ডায়েটের কথা ভুলে গিয়ে মন ভাল করতে নিজেই নিজেকে ট্রিট দিন। 

৬) তবে মন খারাপ হলে হাত ধরুন আপনার সঙ্গী, কিংবা নিকট কোনও বন্ধুর। এতে একাকীত্ব যেমন দূর হবে তেমনই মন খারাপের দিনগুলি থেকে মুক্তি পাবেন। 

PREV

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

click me!

Recommended Stories

ফ্ল্যাক্স সিডের এই পাঁচটি আশ্চর্য স্বাস্থ্য উপকারিতা জেনে নিন
মানসিক স্বাস্থ্য ভাল রাখবে এই ৬টি খাবার