কেটে যাওয়া দুধ গৃহস্থালীর কী কী কাজে ব্যবহার করা যায়, জানুন এক ক্লিকে

Published : Nov 10, 2019, 10:30 AM IST
কেটে যাওয়া দুধ গৃহস্থালীর কী কী কাজে ব্যবহার করা যায়, জানুন এক ক্লিকে

সংক্ষিপ্ত

কেটে যাওয়া দুধ দিয়ে অনায়াসেই তৈরি করে ফেলতে পারেন চিজ কেটে যাওয়া দুধ দিয়ে তৈরি  করে নিতে পারেন কেক বা প্যানকেক কেটে যাওয়া দুধ সার হিসাবে খুব ভাল কাজ করে ফেসমাস্কেরও কাজে লাগাতে পারেন এই দুধকে  

দুধ  দিয়ে অনেক কিছুই আমরা বানিয়ে থাকি। গৃহস্থালীর নানা কাজে আমরা দুধকে ব্যবহার করে থাকি। কিন্তু দুধ দিয়ে ভাল কিছু একটা বানানোর সময় অনেকসময় দুধ কেটে যায়। যদিও এটা খুবই সাধারণ ব্যাপার। অনেকসময় সদ্য কিনে আনা দুধও সঙ্গে সঙ্গে কেটে যায়। আবার কখনও বাড়িতে দু-একদিনের রাখা দুধও কেটে যেতে পারে। কিন্তু কেটে যাওয়া দুধ দিয়ে আর কী করা যায় এই ভেবে অনেকেই দুধটা ফেলে দেন। কিন্তু জানেন কি এই কেটে যাওয়া দুধ দিয়ে গৃহস্থালীর অনেক কাজে লাগানো যায়। জেনে নিন দুধের কয়েকটি অজানা ব্যবহার।

আরও পড়ুন-জলের মধ্যেই রয়েছে ওজন কমানোর ফান্ডা, জানুন কীভাবে...

আমরা সাধারণত কেটে যাওয়া দুধ দিয়ে ছানা তৈরি করি। কিন্তু যারা খান না তাদের জন্যও কেটে যাওয়া দুধ দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করা যেতে পারে। কেটে যাওয়া দুধ দিয়ে তৈরি করা যেতে পারে নানান ধরনের ডের্জাট।

 কেটে যাওয়া দুধ দিয়ে অনায়াসেই তৈরি করে ফেলতে পারেন চিজ। মার্কেট থেকে চিজ না কিনে অনায়াসেই বাড়িতে বানিয়ে নিতে পারেন ঘরোয়া চিজ। ইন্টারনেটে চিজ তৈরির খুব সহজ পদ্ধতি রয়েছে। চাইলে সেগুলি দেখেও বানিয়ে নিতে পারেন এই চিজ।

কেটে যাওয়া দুধ দিয়ে তৈরি  করে নিতে পারেন কেক বা প্যানকেক। দুধের তৈরি একাধিক ডের্জাটেই কাজে লাগে এই কেটে যাওয়া দুধ।

আরও পড়ুন-বদহজম থেকে ক্যানসার প্রতিরোধ সবেতেই কার্যকরী আতা, জানুন এর গুনাগুণ...

যাদের গার্ডেনিং এর  সখ তারাও কিন্তু অনায়াসেই কাজে লাগাতে পারেন এই দুধ। কেটে যাওয়া দুধ সার হিসাবে খুব ভাল কাজ করে। এই দুধ গাছের গোড়ায় দিলে  গাছ খুব তাড়াতাড়ি বেড়ে যায়। সুতরাং গাছের পরিচর্যায় খুবই কার্যকরী এই দুধ।

ত্বকের যত্নেও খুব কার্যকরী কেটে যাওয়া দুধ। ফেসমাস্কেরও কাজে লাগাতে পারেন এই দুধকে। দুধের সর প্রতিদিন রাতে ঘুমোতে যাবার আগে মুখে লাগিয়ে নিন। শুকিয়ে গেল ধুয়ে ফেলুন। এতে যেমন ত্বকের ঔজ্জ্বল্য বাড়বে তেমনি মুখও ফ্রেশ থাকবে।

PREV

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

click me!

Recommended Stories

ডায়েট করেও কমছে না ওজন? বেশি খাওয়া নয়, শরীরে এই ৩ ভিটামিনের অভাবেই হু হু করে বাড়ছে ভুঁড়ি
সন্ধ্যা নামলেই ঝাঁকে ঝাঁকে পাখির রহস্যময় মৃত্যু! অসমের ‘জাটিঙ্গা’ গ্রামে ১০০ বছর ধরে চলছে পাখিদের গণ-আত্মহত্যা, হতবাক বিজ্ঞানীরাও