Viral: কালো শাড়িতে ক্যামেরার সামনে পোজ দিলেন এক পুরুষ, ইতালির রাজপথে ঘটল এক অদ্ভুত ঘটনা

Published : Oct 31, 2021, 02:25 PM ISTUpdated : Oct 31, 2021, 02:27 PM IST
Viral: কালো শাড়িতে ক্যামেরার সামনে পোজ দিলেন এক পুরুষ, ইতালির রাজপথে ঘটল এক অদ্ভুত ঘটনা

সংক্ষিপ্ত

নেট দুনিয়ায় (Internet) ভাইরাল হয়েছে একটি ছবি। যেখানে শাড়ি পরে ইতালির রাজপথে হাঁটতে দেখা গিয়েছে এক পুরুষকে। একজন পুরুষকে এমন নারীর বেশে দেখে স্তম্ভিত হয়েছেন উপস্থিত সকলে। শুধু তারা নন, নেট দুনিয়ায় ভাইরাল হতেও চমক পেয়েছেন সকলে। ছবিটি নিজেই পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। আর ক্যাপশনে (Caption) লিখেছেন, ‘অনুমান করুন তো বিশ্বের ফ্যাশন রাজধানীর রাস্তায় কে হাঁটছে?’

পরনে কালো রঙের সুন্দর একটি শাড়ি (Black Saree)। তার সঙ্গে ফ্যাশনের জ্যাকেট (Jacket) টিমআপ করা। পরিপাটি করে বাঁধা চুল। কপালে টিপ আর চোখে রোদচশমা (Sunglass)। হাতে স্টাইলিশ ব্যাগ। এমনই সাজে ইতালির রাস্তায় ঘুরে বেরাচ্ছেন তিনি। যাকে একবার নয়, বারবার দেখছেন সেখানে উপস্থিত মানুষজন। নিশ্চয়ই ভাবছেন, এমন সাজে কোনও মহিলা (Women) তাক লাগিয়ে দিয়েছে। না বিষয়টা একেবারেই তেমন নয়। বরং, এমন শাড়ি পরে বিদেশের রাস্তায় হেঁটে বেড়াচ্ছেন একজন পুরুষ। অবাক লাগলেও এমনই সত্যি। 

নেট দুনিয়ায় (Internet) ভাইরাল হয়েছে একটি ছবি। যেখানে শাড়ি পরে ইতালির রাজপথে হাঁটতে দেখা গিয়েছে এক পুরুষকে। প্রথমে দেখে অনেকে ভেবেছিলেন এটি কোনও বিশেষ ফ্যাশন শো (Fashion Show) উপলক্ষে তোলা ছবি। তবে, পরে জানা গেল কোনও ফ্যাশন শো নয়। বরং, একজন ব্যক্তি ইচ্ছে করেই এমন সেজেছেন। কালো শাড়ি জ্যাকেটের সঙ্গে টিমআপ করে পরেছেন। তার কপালে দেখা গিয়েছে টিপ আর চোখে সানগ্লাস। হাতে আবশ্যই একটা স্টাইলিশ ব্যাগ (Stylish Bag)। আর একজন পুরুষকে এমন নারীর বেশে দেখে স্তম্ভিত হয়েছেন উপস্থিত সকলে। শুধু তারা নন, নেট দুনিয়ায় ভাইরাল হতেও চমক পেয়েছেন সকলে। ছবিটি নিজেই পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। আর ক্যাপশনে (Caption) লিখেছেন, ‘অনুমান করুন তো বিশ্বের ফ্যাশন রাজধানীর রাস্তায় কে হাঁটছে?’  

আরও পড়ুন: Roshni Ali- হাইকোর্টে বাজি নিষিদ্ধ করার আর্জির পিছনে কে এই রোশনি আলি
তবে, এখানেই শেষ নয়। রয়েছে আরও বড় চমক। চমক মিলল ছেলেটির পরিচয় পেতে। ইনি কলকাতা নিবাসী পুষ্পক সেন (Pushkar Sen)। ইতালিতে পড়াশোনার জন্য গিয়েছেন। ইতালিতে ফ্লোরেন্স ফ্যাশন মার্কেটিং এবং কমিউনিকেশনস নিয়ে পড়াশোনা করেন। বছর ছাব্বিশের এই যুবক পড়াশোনা করতে গিয়েই শুরু করেছেন এক্সপেরিমেন্ট। আর বেশভূষা নিয়ে এমন এক্সপেরিমেন্ট করলেন যে তা চমক দিল তামাম বিশ্বকে।

আরও পড়ুন: Winter Travel- বরফ পড়ার আনন্দ নিন, রাস্তার বন্ধ হওয়ার আগেই ঘুরে আসুন লাচুং-লাচেন 

তবে, এই প্রথম নয়। পুষ্কর সেন নেট দুনিয়ায় (Internet) বেশ পরিচিত মুখ। নিজের কাজ কর্মের জন্য তিনি বার বার খবরে আসেন। আর তাঁর এই কাজ বলতে ফ্যাশন নিয়ে এক্সপেরিমেন্ট। এর আগেও তিনি মেয়েদের মতো মেকআপ করে সকলকে চমক দিয়েছিলেন। সে সময় তিনি চোখে কাজল (Kajal) ও ঠোঁটে লিপস্টিক (Lipstick) পরেছিলেন। তবে, সেই সাজের জন্য তিনি সমালোচিত হন। প্রশ্ন ওঠে, কেন মেয়েদের সাজ নিয়ে এমন রসিকতা করছেন। সে যাই হোক, ফের একবার খবরে এলেন পুষ্কর সেন। এবারও তাঁর অদ্ভুত ফ্যাশনের দৌলতে খবরে এলেন তিনি। 
 

PREV

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

click me!

Recommended Stories

তৈলাক্ত ত্বকের কারণে নাজেহাল? জেনে নিন এই মরশুমে ত্বকের যত্ন নেবেন কী করে
ডালের বড়ি বাঙালির ঘরে ঘরে খুবই সহজলভ্য, কিন্তু এই বড়ি খাওয়ার উপকারিতা জানেন কী?