Child Nutrition: বাচ্চার শারীরিক উন্নতির সঙ্গে মানসিক বিকাশ ঘটাতে চান? ডায়েটে অবশ্যই রাখুন এই ৬টি খাবার

Published : Mar 26, 2026, 06:42 PM IST
Kids Diet

সংক্ষিপ্ত

বাচ্চার শারীরিক ও মানসিক বিকাশের জন্য সঠিক পুষ্টি অপরিহার্য। এই প্রতিবেদনে এমন ৬টি পুষ্টিকর খাবারের কথা বলা হয়েছে, যা আপনার সন্তানের ডায়েটে যোগ করলে তার সার্বিক স্বাস্থ্য ভালো থাকবে এবং মস্তিষ্কের কার্যকারিতা বাড়বে।

বাচ্চার স্বাস্থ্য নিয়ে সব সময় চিন্তায় থাকেন বাবা-মায়েরা। বাচ্চার শরীর ঠিক রাখতে সঠিক খাবার খাওয়ানোর চেষ্টা করেন। কিন্তু কোন খাবার বাচ্চার জন্য উপকারী তা অনেকেই বুঝে উঠতে পারেন না। বিশেষজ্ঞের মতে, বাচ্চাদের সবসময় পুষ্টিকর খাবার দেওয়া উচিত। কারণ সঠিক খাবারই তাদের শারীরিক ও মানসিক বিকাশে সাহায্য করে। বাচ্চাদের স্বাস্থ্য আরও ভালো করতে তাদের রোজকার ডায়েটে এই খাবারগুলো অবশ্যই যোগ করুন।

১. ফল

ফলে প্রচুর পরিমাণে ফাইবার, ভিটামিন এবং পলিফেনল থাকে। প্রতিদিন ফল খেলে বাচ্চাদের সার্বিক স্বাস্থ্য ভালো থাকে। তাই নিয়ম করে বাচ্চাকে ফল খাওয়ান।

২. শাকসবজি

সবুজ শাকসবজিতে প্রচুর ফাইবার, ভিটামিন এবং আয়রন থাকে। এটি মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে এবং শরীরকে সুস্থ রাখে। ডায়েটে রাখুন সবজি। অনেক বাচ্চারা সবজি খেতে চায় না। তাদের সবজি দিয়ে সুস্বাদু পদ বানিয়ে খাওয়াতে পারেন। এতে মিলবে উপকার।

৩. ওটস

ওটস এবং ব্রাউন রাইসের মতো খাবারে প্রচুর ফাইবার ও বি-ভিটামিন পাওয়া যায়। এই খাবারগুলো বাচ্চাদের শক্তি জোগায় এবং হজম ক্ষমতাও উন্নত করে। বাচ্চার ডায়েটে রাখুন ওটস বা ব্রাউন রাইস। জল খাবারে ওটস খাওয়াতে পারেন। তেমনই দুপুরে দিন ব্রাউন রাইস। মিলবে উপকার।

৪. দুধ ও দুগ্ধজাত খাবার

দুধ, দই, চিজের মতো খাবারে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি থাকে। বাচ্চাদের ভালো স্বাস্থ্যের জন্য রোজকার ডায়েটে এই খাবারগুলো রাখা উচিত। এতে মিলবে উপকার।

৫. ডিম

ডিম নানা রকম পুষ্টিগুণে ভরপুর। এটি মস্তিষ্কের কাজকে আরও উন্নত করে এবং সার্বিকভাবে স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। রোজ বাচ্চাকে একটি করে ডিম খাওয়ান। এতে মিলবে উপকার। বাচ্চার সার্বিকভাবে স্বাস্থ্য ভালো থাকবে সঙ্গে মস্তিষ্কের বিকাশ ঘটবে।

৬. ফ্যাটি মাছ

তৈলাক্ত বা ফ্যাটি মাছ খেলে দৃষ্টিশক্তি ও স্মৃতিশক্তি দুটোই উন্নত হয়। পাশাপাশি এটি শরীরকে সুস্থ রাখতেও সাহায্য করে। তাই বাচ্চাদের ডায়েটে এই খাবারগুলো অবশ্যই রাখা দরকার। এতে মিলবে উপকার। সপ্তাহে অন্তত ২ থেকে ৩ দিন এমন মাছ খাওয়ালে মিলবে উপকার।

 

PREV

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

Read more Articles on
click me!

Recommended Stories

Brain Food: মস্তিষ্ক সতেজ রাখতে ও স্মৃতিশক্তি বাড়াতে খান এই খাবারগুলি
পুরীর জগন্নাথ মন্দিরের নিচে পাওয়া গেছে প্রাচীন নগরের ধ্বংসাবশেষ!