AC 16-এ চালিয়েও ঘর ঠান্ডা হচ্ছে না, বিল আসছে ৮ হাজার? রিমোটের এই ৩টে বাটন না চিনলে টাকা জলে

Published : May 27, 2026, 03:07 PM IST
AC

সংক্ষিপ্ত

গরম পড়তেই AC চালান, মাস শেষে ৬-৮ হাজারের বিল দেখে মাথায় হাত। দোষ AC-র নয়, রিমোটের সেটিংস না জানার। BEE বলছে, AC ১৬°C-তে চালালে কম্প্রেসার নন-স্টপ চলে, বিল ২৫% বাড়ে। ২৪°C হল আইডিয়াল টেম্প। ড্রাই মোডে ৪০% বিদ্যুৎ বাঁচে। 

বাইরে ৪২°C, আপনি ঘাম মুছতে মুছতে AC চালালেন ১৬-তে। ভাবলেন সিমলা হয়ে যাবে। হল উল্টো। ঘরও ঠান্ডা হল না, মাস শেষে বিল এল ৮ হাজার। AC কোম্পানি আপনাকে ঠকায়নি। আপনি নিজেই রিমোটের ৩টে বাটনের মানে না বুঝে টাকা ওড়াচ্ছেন।

১: টেম্পারেচার: ১৬ নয়, ২৪ হল লক্ষ্মী ১. ১ ডিগ্রি = ৬% বিল: BEE মানে ব্যুরো অফ এনার্জি এফিশিয়েন্সি বলছে, AC-র টেম্প ১ ডিগ্রি কমালে বিল ৬% বাড়ে। ১৬°C আর ২৪°C-এর তফাৎ ৮ ডিগ্রি। মানে ৪৮% বেশি বিল। হিসাব করুন। ২. ২৪°C হল সেরা: মানুষের শরীরের জন্য কমফোর্ট টেম্প ২৪-২৬°C। AC-ও এই টেম্পে তাড়াতাড়ি কাট-অফ করে। কম্প্রেসার রেস্ট পায়। ১৬-তে সেট করলে কম্প্রেসার সারা রাত নন-স্টপ চলবে। রুম কোনোদিন ১৬ হবে না, কিন্তু মিটার দৌড়াবে। ৩. শুরু করুন ২৬-এ: প্রথমে AC ২৬°C-তে চালান + ফ্যান ফুল স্পিডে দিন। ১০ মিনিটে ঘর ঠান্ডা হবে। তারপর দরকার হলে ২৪-এ নামান। বিল ৩০% কমবে।

* ২: Mode বাটন: কুল নয়, এই ২টো মোড চাপুন] রিমোটে ‘Mode’ বাটনে ৪টে অপশন থাকে: Cool, Dry, Fan, Auto। ৯০% লোক শুধু Cool ইউজ করে। এখানেই ভুল। ১. Dry Mode = বিলের যম: গরমে আসল প্রবলেম তাপ নয়, হিউমিডিটি। ড্রাই মোড হাওয়া থেকে জলীয় বাষ্প টেনে নেয়। ঘর শুকনো হয়, ২৭°C-তেও ঠান্ডা লাগে। কম্প্রেসার ১০ মিনিট চলে, ১৫ মিনিট রেস্ট নেয়। বিল ৩৫-৪০% কম। বর্ষায় মাস্ট। ২. Sleep Mode = রাতের সেফটি: এই মোড চালালে AC প্রতি ঘণ্টায় ১°C করে টেম্প বাড়ায়। কারণ রাতে শরীরের তাপমাত্রা কমে। ২৪-এ চালালে ভোর ৪টেয় ২৭ হয়ে যাবে। আপনি টেরও পাবেন না, ঠান্ডাও লাগবে না। ৮ ঘণ্টায় ৩৬% বিদ্যুৎ বাঁচে। ৩. Eco Mode: ইনভার্টার AC-তে থাকে। কম্প্রেসারকে ৭০% পাওয়ারে লক করে দেয়। ঘর ঠান্ডা হতে ৫ মিনিট বেশি লাগবে, কিন্তু বিল হাফ।

৩: Fan Speed: Auto-তে রাখুন, পয়সা বাঁচান ১. High মানেই বেশি বিল নয়: অনেকেই ভাবে ফ্যান Low-তে রাখলে বিল কম। ভুল। ফ্যান কম থাকলে ঠান্ডা হাওয়া সারা ঘরে ছড়ায় না। AC-কে ২৫-এর জায়গায় ২২-এ নামাতে হয়। উল্টে বিল বাড়ে। ২. Auto হল বুদ্ধিমান: Fan Auto-তে রাখলে ঘর ঠান্ডা হওয়ার পর AC নিজেই ফ্যান স্পিড কমিয়ে দেয়। আবার গরম হলে বাড়ায়। আপনাকে কিছু করতে হবে না। বিল ১৫% কমে। ৩. Swing ব্যবহার করুন: সুইং অন রাখলে ঠান্ডা হাওয়া সারা ঘরে ছড়ায়। এক জায়গায় বসে ঠান্ডা লাগে না। টেম্প ২৬-এ রাখলেও কাজ দেয়।

৪: এই ৪টে ভুল আর করবেন না, করলেই বিল ডবল ১. বারবার অন-অফ: ৩০ মিনিটের জন্য বেরোচ্ছেন? AC অফ করবেন না। চালু করতে AC-র ৩ গুণ কারেন্ট লাগে। ২৬°C-তে চালিয়ে যান। ২. দরজা-জানলা ফাঁক: ১ ইঞ্চি ফাঁক থাকলেও ঠান্ডা হাওয়া বেরিয়ে যাবে। AC সারাক্ষণ চলবে। বিল রকেট হবে। ৩. ফিল্টার পরিষ্কার না করা: ১৫ দিনে একবার ফিল্টার না ধুলে AC-র লোড ২০% বাড়ে। মাসে ২ ঘণ্টা লাগে, বছরে ২০০০ টাকা বাঁচে। ৪. সরাসরি গায়ে হাওয়া: AC-র হাওয়া সরাসরি গায়ে লাগলে ২০°C-তেও গরম লাগবে। লুভার উপর-নিচ করে দিন। ঘর সমান ঠান্ডা হবে। AC কেনা সহজ, বিল দেওয়া কঠিন। রিমোটের ৩টে বাটন—Temp, Mode, Fan—চিনে নিন। আজ রাত থেকেই ২৪°C + Dry Mode + Sleep Mode ট্রাই করুন। নেক্সট মাসে বিল দেখে নিজেই চমকে যাবেন।

PREV

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

Read more Articles on
click me!

Recommended Stories

Health News: জেন জি-দের নতুন মন্ত্র ‘মাইক্রো ডিটাচমেন্ট’, ৫ মিনিটের এই ব্রেকে স্ট্রেস ৬০% কম
Others Lifestyle Tips: প্যারাসুট থেকে ডাবর, সব নারকেল তেলের বোতল নীল কেন? এক ক্লিকে জানুন লুকিয়ে থাকা সিক্রেট