Rice capital: ভারতের বিপুল পরিমাম ভাতের ব্যবহারের পিছনে রয়েছে একটি রাজ্য বা অঞ্চল । সেই এলাকাটি ধান চাষকে কেন্দ্র করে তার কৃষি পরিচয় তৈরি করেছে। রইল ভারতের ভাতের রাজধানীর নাম।
ভাত ভারতের প্রধান খাদ্য। কাশ্মীর থেকে কন্যাকুমারী, গুজরাট থেকে মেঘালয়া- ভারতের প্রায় সবকটি রাজ্যের বাসিন্দারাই কমবেশি ভাত খান। কেউ ডাল ভাত তো কেউ আবার মাছ ভাত। তবে পোলাও থেকে খিচুড়ি, বিরিয়ানি- সবই তৈরি হয় চাল দিয়ে।
28
চাল উৎপাদন
ভারতের বিপুল পরিমাম ভাতের ব্যবহারের পিছনে রয়েছে একটি রাজ্য বা অঞ্চল । সেই এলাকাটি ধান চাষকে কেন্দ্র করে তার কৃষি পরিচয় তৈরি করেছে। শুধু দেশে নয়, বিদেশেও নিজস্ব একটি পরিচয় তৈরি করেছে সেই এলাকা। কৃষি দক্ষতার কারণে এই এলাকার বাসিন্দারা চাল উৎপাদনে রীতিমত দক্ষ। আর স্বতন্ত্র হয়ে উঠছে।
38
ভারতের ভাতের রাজধানী
সেই এলাকাটির পরিচয় হল ভারতের ভাতের রাজধানী। কিন্তু বলতে পারেন কোন রাজ্যটি এই শিরোপা পেয়েছে? একটু ভাবুন। তাহলেই পাবেন উত্তর।
48
উত্তর হল
পশ্চিমবঙ্গ হল ভারতের ভাতের রাজধানী। এই রাজ্য দেশের সবথেকে বেশি ধান উৎপাদন করে। উর্বর পলিমাটি, প্রচুর বৃষ্টিপাত আর অনুকূল জলবায়ুর কারণে এই রাজ্যে একাধিক ঋতুতে প্রচুর পরিমাণে ধান উৎপাদন হয়।
58
ধান উৎপাদনে এগিয়ে থাকার কারণ
প্রাকৃতিক আর কৃষিগত কারণে ধান উৎপাদনে এগিয়ে রয়েছে পশ্চিমবঙ্গ।
গঙ্গা নদীর পলিমাটি
প্রচুর বৃষ্টিপাত ও আর্দ্র জলবায়ু ধান চাষের অনুকূল পরিবেশ
একাধিক ফসলের মরশুম
শক্তিশালী কৃষকগণ
পাশাপাশি রাজ্য সরকারের সহযোগিতা
68
বঙ্গে বৈচিত্রময় ও সুস্বাদু চাল
বঙ্গে নানান ধরনের চাল উৎপাদন হয়। যারমধ্যে উল্লেখযোগ্য হল গোবিন্দভোগ- ছোট দানার সুগন্ধী চাল
তুলাইপাঞ্জি-সুগন্ধি, নরম- অনেকটা বাসমতি চালের মত।
স্বর্ণা ও আইআর জাত
সাধারণ মানের চাল। তবে খুব একটা মোটা দানা হয় না।
78
মাছেভাতে বাঙালি
শীত-গ্রীষ্ম-বর্ষা- সব ঋতুতেই ভাত চাই এই রাজ্যের বাসিন্দাদের। কথাতেই রয়েছে মাছে-ভাতে বাঙালি। মাছ-ভাতের পাশাপাশি ডাল-ভাত আর মাংস ভাতও প্রিয় খাবার বাঙালির। পাশাপাশি খিচুড়ি, পায়েস থেকে হালফিলের জনপ্রিয় খাবার বিরিয়ানি- সবই তৈরি হয় চাল থেকে।
88
বাকি রাজ্য
পঞ্জাব, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়-সহ একাধিক রাজ্যে চাল উৎপাদন হয়। কিন্তু পশ্চিমবঙ্গ ধারাবাহিকভাবে শীর্ষস্থান অধিকারী করে রয়েছে।