Walnut Benefits: রোজ একমুঠো আখরোট খেলে কী উপকার হয় জানেন? জানলে চমকে যাবেন

Published : Oct 16, 2026, 11:55 PM IST

আখরোট ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, প্রোটিন, ফাইবার, ক্যালসিয়াম, আয়রন এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। রোজ এটি খেলে শরীরের নানা উপকার হয়।

PREV
17
রোজ একমুঠো আখরোট খাওয়ার ৭টি দারুণ গুণ

আখরোট ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, প্রোটিন, ফাইবার, ক্যালসিয়াম, আয়রন এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। এই উপাদানগুলো আমাদের হার্ট, মস্তিষ্ক এবং অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে দারুণ কাজ করে।

27
খারাপ কোলেস্টেরল কমায় ও রক্তনালীর কাজ উন্নত করে

আখরোটে প্রচুর পরিমাণে আলফা-লিলোনিক অ্যাসিড (ALA) এবং পলিআনস্যাচুরেটেড ফ্যাট থাকে। এগুলো এলডিএল বা খারাপ কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইড কমায়। পাশাপাশি রক্তনালীর কাজও উন্নত করে।

37
ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট মস্তিষ্কের ক্ষমতা বাড়ায়

আখরোটে থাকা পলিফেনল, ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট মস্তিষ্কের কোষে অক্সিডেটিভ স্ট্রেস ও প্রদাহ কমায়। এটি স্মৃতিশক্তি বাড়াতে এবং বয়সজনিত মস্তিষ্কের সমস্যা দূরে রাখতে সাহায্য করে।

47
পেট ভরা রাখে এবং খিদে নিয়ন্ত্রণে সাহায্য করে

আখরোটে থাকা ফাইবার, প্রোটিন এবং স্বাস্থ্যকর ফ্যাট অনেকক্ষণ পেট ভরা রাখে। ফলে বারবার খিদে পায় না। এছাড়া পরিমিত মাত্রায় আখরোট খেলে উচ্চ রক্তচাপও নিয়ন্ত্রণে থাকে বলে অনেক গবেষণায় দেখা গেছে।

57
রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে আখরোট

আখরোট রক্তে শর্করার মাত্রা দারুণভাবে নিয়ন্ত্রণ করতে পারে। রক্তে শর্করার ওঠানামা আমাদের শরীরের এনার্জি ও মনোযোগের ওপর সরাসরি প্রভাব ফেলে। তাই রোজ আখরোট খাওয়া জরুরি।

67
অন্ত্রের স্বাস্থ্য ভাল রাখতে প্রিবায়োটিকের কাজ করে

আখরোট আমাদের পরিপাকতন্ত্রে প্রিবায়োটিক হিসেবে কাজ করে। যারা পেটের বা অন্ত্রের সমস্যায় ভোগেন, তাদের জন্য এটি খুব উপকারী। অন্ত্র সুস্থ থাকলে সারাদিন শরীরে ভরপুর এনার্জি পাওয়া যায়।

77
নিয়মিত আখরোট খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে

আখরোটে থাকা ভিটামিন ই আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। রোজ এটি খেলে নানা সংক্রমণ ও রোগের ঝুঁকি কমে। দিনে ২ থেকে ৪টি বা ৩০-৪০ গ্রাম আখরোট খাওয়া শরীরের জন্য সবচেয়ে ভালো।

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

Read more Photos on
click me!

Recommended Stories