Daurga Puja Fashion Tips: অষ্টমীর অঞ্জলিতে কোন রঙের শাড়ি পরলে মা দুর্গা প্রসন্ন হন? জানুন শুভ রঙের তালিকা

Published : Sep 30, 2026, 02:46 PM IST
durga puja food controversy bageshwar baba veg nonveg remarks dilip ghosh attacks tmc bsm

সংক্ষিপ্ত

Daurga Puja Fashion Tips: দুর্গাপুজোর সবচেয়ে পবিত্র দিন হল মহাঅষ্টমী। এই দিন অঞ্জলি দেওয়ার জন্য পোশাকের রঙের বিশেষ গুরুত্ব আছে। কোন রঙের পোশাক পরলে মা দুর্গা প্রসন্ন হন এবং কোন রঙ এড়িয়ে চলা উচিত, জেনে নিন।

Daurga Puja Fashion Tips: বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর প্রাণ হল মহাঅষ্টমী। এই দিন সকাল সকাল স্নান সেরে নতুন জামা পরে অঞ্জলি না দিলে পুজোটাই অসম্পূর্ণ থেকে যায়। শাস্ত্রমতে, অষ্টমীর অঞ্জলির সময় মা দুর্গা ভক্তদের সবচেয়ে কাছে থাকেন। তাই এই দিন কী রঙের পোশাক পরছেন, তার ওপরও অনেক কিছু নির্ভর করে। জ্যোতিষশাস্ত্র ও বাস্তুশাস্ত্র অনুযায়ী, কিছু রঙ আছে যা মায়ের খুব প্রিয় এবং কিছু রঙ আছে যা অশুভ বলে মনে করা হয়।

অষ্টমীর অঞ্জলিতে কোন রঙের পোশাক পরা মঙ্গলজনক?

১. লাল ও সাদা - সবচেয়ে শুভ: সনাতনী সাজে লাল-সাদা শাড়ির কোনও বিকল্প নেই। লাল হল শক্তি ও শুভতার প্রতীক, আর সাদা হল পবিত্রতা ও শান্তির প্রতীক। মা দুর্গা নিজেও লাল বস্ত্র পরিধান করেন। তাই অষ্টমীর অঞ্জলির জন্য লাল-সাদা গরদ বা তাঁত সবচেয়ে শুভ।

২. হলুদ ও বাসন্তী- সমৃদ্ধির প্রতীক: হলুদ রঙকে দেবী সরস্বতী ও বৃহস্পতির রঙ বলা হয়। এটি জ্ঞান, সমৃদ্ধি ও ইতিবাচক শক্তি বাড়ায়। হলুদ শাড়ি বা পাঞ্জাবি পরে অঞ্জলি দিলে জীবনে সুখ-সমৃদ্ধি আসে বলে বিশ্বাস।

৩. রয়্যাল ব্লু বা নীল: নীল রঙ গভীরতা ও আস্থার প্রতীক। অষ্টমীর দিন গাঢ় নীল বা রয়্যাল ব্লু রঙের পোশাক পরলে মনের একাগ্রতা বাড়ে এবং মায়ের আশীর্বাদ লাভ হয়।

অষ্টমীতে ভুলেও কোন রঙ পরবেন না?

১. কালো রঙ: শাস্ত্রমতে, পুজোর সময় বিশেষ করে অঞ্জলির সময় কালো রঙ এড়িয়ে চলা উচিত। কালোকে অশুভ ও নেতিবাচক শক্তির প্রতীক হিসেবে ধরা হয়।

২. ধূসর বা ছাই রঙ: এই রঙগুলিও দুঃখ ও হতাশার প্রতীক, তাই অঞ্জলির সময় না পরাই ভালো।

মনে রাখবেন, পোশাকের রঙের থেকেও বড় হল ভক্তি ও শ্রদ্ধা। পরিষ্কার-পরিচ্ছন্ন ও শুদ্ধ মনে মায়ের কাছে অঞ্জলি দিলে মা অবশ্যই প্রসন্ন হবেন।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

Read more Articles on
click me!

Recommended Stories

অনলাইনে শপিং করেন? এক ক্লিকেই ফাঁকা হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট! প্রতারকদের এই পাতা ফাঁদ চিনে নিন
Heel Care Tips: গোড়ালি ফেটে রক্ত বেরোচ্ছে? ভুলেও লেবু ঘষবেন না! রাতে ঘুমানোর আগে করুন এই ১ টোটকা