Astrotalk: জন্মছক নয়, ফোন দেখেই ভাগ্য বলে দিচ্ছে অ্যাস্ট্রোটক! ফাঁস ২৪৪ অ্যাপে নজরদারি

Published : Nov 27, 2026, 10:52 PM IST
astrotalk app spying on users phones what does viral video reveal

সংক্ষিপ্ত

Astrotalk App: ভাগ্য জানতে গিয়ে ফোনের সব তথ্য দিয়ে দিচ্ছেন না তো? ভারতের জনপ্রিয় অ্যাস্ট্রোলজি অ্যাপ অ্যাস্ট্রোটকের বিরুদ্ধে উঠল চাঞ্চল্যকর অভিযোগ। ২৪৪টি অ্যাপ থেকে তথ্য হাতাচ্ছে তারা? কীভাবে ফাঁস হল এই তথ্য?

Astrotalk App Spying: ভাগ্যগণনার আড়ালে ফোনে গোপন নজরদারি! ২৪৪ অ্যাপ থেকে তথ্য হাতাচ্ছে অ্যাস্ট্রোটক? কী ভাবে সামনে এল এই তথ্য? ভাগ্য জানার জন্য জন্মছক লাগে না, আপনার ফোনই যথেষ্ট! এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে দেশের জনপ্রিয় জ্যোতিষ অ্যাপ অ্যাস্ট্রোটকের বিরুদ্ধে।

কীভাবে সামনে এল তথ্য?

এই বিতর্কের সূত্রপাত কনটেন্ট ক্রিয়েটর প্রতমেশ ভোসলের একটি ভাইরাল ভিডিও থেকে। তিনি দাবি করেন, তিনি অ্যাস্ট্রোটকের অ্যান্ড্রয়েড অ্যাপ রিভার্স ইঞ্জিনিয়ারিং করে দেখেছেন। তার দাবি অনুযায়ী, অ্যাপের ভিতরে ২৪৪টি অ্যাপের একটি গোপন লিস্ট কোড করা আছে। তার ভিডিও ইতিমধ্যেই ইনস্টাগ্রামে ১৬ লক্ষের বেশি ভিউ পেয়েছে।

কোন কোন অ্যাপের উপর নজর?

অভিযোগ অনুযায়ী, এই ২৪৪টি অ্যাপের তালিকায় রয়েছে -

- ডেটিং অ্যাপ: Tinder, Bumble, Hinge, http://Shaadi.com - ফিনান্স ও ট্রেডিং অ্যাপ: Zerodha, Groww, CRED - গেমিং ও বেটিং অ্যাপ: Dream11, PokerStars, রামি অ্যাপ - এছাড়াও ব্যাঙ্কিং, লোন অ্যাপ এমনকি ChatGPT

অভিযোগ, আপনি যখনই অ্যাস্ট্রোটক খোলেন, অ্যাপটি চেক করে আপনার ফোনে এই ২৪৪টি অ্যাপের মধ্যে কোনগুলি আছে। তারপর আপনার ইউজার আইডি সহ সেই তথ্য প্রতি সপ্তাহে তাদের সার্ভারে পাঠিয়ে দেয়। এর ফলে জ্যোতিষীর সাথে কথা বলার আগেই আপনার প্রেম, আর্থিক অবস্থা, জুয়ার অভ্যাস সম্পর্কে ধারণা পেয়ে যেতে পারে সংস্থাটি।

এছাড়াও অভিযোগ উঠেছে, জ্যোতিষীদের কাছে আপনার পুরনো চ্যাট হিস্ট্রি, শেয়ার করা ছবি, কল রেকর্ডিং থেকে যায় এবং অ্যাপটি Microsoft Clarity ব্যবহার করে আপনার স্ক্রিন রেকর্ড করে।

অ্যাস্ট্রোটক কী বলছে?

এই অভিযোগের পর অ্যাস্ট্রোটকের এক শীর্ষ কর্তা দ্য হিন্দুকে জানিয়েছেন, ফোনে ইনস্টল থাকা অ্যাপের তথ্য সুরক্ষার কারণে নেওয়া হয়, কোনও প্রোফাইলিং বা ক্রেডিট যাচাইয়ের জন্য নয়। তবে কেন ২৪৪টি অ্যাপই চেক করা হয়, কী ধরনের সুরক্ষা, কতবার এই তথ্য নেওয়া হয় - সে বিষয়ে সংস্থা কোনও স্পষ্ট উত্তর দেয়নি। সংস্থাটি আরও জানিয়েছে, জ্যোতিষীরা পুরনো চ্যাট দেখতে পান যাতে পরামর্শে ধারাবাহিকতা থাকে।

iOS থেকে অ্যাপ উধাও!

এই বিতর্কের মধ্যেই গত ৪ নভেম্বর অ্যাপলের অ্যাপ স্টোর থেকে অ্যাস্ট্রোটকের iOS ভার্সন সরিয়ে দেওয়া হয়েছে। যদিও এর সঙ্গে এই বিতর্কের কোনও সরাসরি যোগ আছে কিনা, তা এখনও নিশ্চিত নয়।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

Read more Articles on
click me!

Recommended Stories

হাতিদের করিডর পেরিয়ে জঙ্গলে রাতযাপন! জঙ্গল প্রেমীদের নতুন ঠিকানা ‘আমঝর্ণা’, রইল যাওয়ার উপায়
Blouse Designs: শাড়িতে সুন্দরী হতে ব্লাউজের ব্যাক নেক ডিজাইন দেখুন