মস্তিষ্কের কাজ ঠিকঠাক চালাতে স্বাস্থ্যকর ডায়েট মেনে চলা খুব দরকার। নতুন কোষ তৈরি, প্রদাহ কমানো এবং মানসিক অবসাদ কাটাতে ব্রেনের কিছু বিশেষ পুষ্টি লাগে। স্মৃতিশক্তি বাড়াতে পারে এমন কিছু খাবারের কথাই আজ আমরা জানব।
মস্তিষ্কের কাজ ঠিকঠাক চালাতে স্বাস্থ্যকর ডায়েট মেনে চলা খুব দরকার। নতুন কোষ তৈরি, প্রদাহ কমানো এবং মানসিক অবসাদ কাটাতে ব্রেনের কিছু বিশেষ পুষ্টি লাগে। স্মৃতিশক্তি বাড়াতে পারে এমন কিছু খাবারের কথাই আজ আমরা জানব।
27
বাদাম ও বীজ
মানসিক স্বাস্থ্য ভালো রাখতে বিভিন্ন বীজ ও বাদাম দারুণ কাজ করে। কুমড়োর বীজে প্রচুর জিঙ্ক থাকে, যা স্মৃতিশক্তি বাড়ায়। আখরোটে থাকা ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড ব্রেনের কাজ সহজ করে। এছাড়া ভিটামিন ই-তে ভরপুর সূর্যমুখীর বীজ ও অন্যান্য বাদাম রোজকার ডায়েটে রাখতে পারেন।
37
ওমেগা-৩ সমৃদ্ধ মাছ
স্যামন বা সার্ডিনের মতো মাছে প্রচুর পরিমাণে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড থাকে। মস্তিষ্কের কাজ ঠিক রাখতে এই উপাদানটি খুব জরুরি। রোজকার খাবারে এই ধরনের মাছ রাখলে স্মৃতিশক্তি অনেকটাই বাড়ে।
47
ফাইবার যুক্ত শস্য
শরীর ও মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখতে গোটা শস্যের ফাইবার দারুণ কাজ করে। এই ফাইবার রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং ব্রেনের প্রদাহ কমায়। শরীর ও মন চনমনে রাখতে রোজকার খাবারে এই ধরনের শস্য অবশ্যই রাখুন।
57
সবুজ শাকসবজি
সবুজ শাকসবজিতে প্রচুর আয়রন, ভিটামিন ই, ভিটামিন কে এবং ভিটামিন বি৯ থাকে। ব্রেনের কোষ বাড়াতে এবং স্মৃতিশক্তি কমার রোগ ঠেকাতে এই পুষ্টিগুণগুলো খুব দরকার। তাই ব্রকলি বা পালং শাকের মতো সবজি রোজকার ডায়েটে রাখুন।
67
উপকারী অ্যাভোকাডো
অ্যাভোকাডোতে থাকা মোনোআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড মানসিক স্বাস্থ্য ভালো রাখে। এতে প্রচুর পটাশিয়াম ও ভিটামিন কে থাকে। এই উপাদানগুলো মস্তিষ্কের কাজ করার ক্ষমতা অনেকটাই বাড়িয়ে দেয়।
77
রঙিন বেরি ফল
রোজ বেরি জাতীয় ফল খেলে স্মৃতিশক্তি কমার ঝুঁকি কমে যায় বলে সাম্প্রতিক গবেষণায় জানা গেছে। গাঢ় রঙের বেরিতে প্রচুর ভিটামিন কে এবং সি থাকে। এছাড়া এতে থাকা ফ্ল্যাভোনয়েড ব্রেনের কোষের প্রদাহ কমায় এবং স্মৃতিশক্তি বাড়ায়।