শক্তপোক্ত চুলের জন্য প্রতিদিনের ডায়েটে রাখুন বায়োটিন সমৃদ্ধ এই ৬ খাবার
Biotin Rich Foods চুলের স্বাস্থ্য ঠিক রাখতে পুষ্টির বিশাল ভূমিকা আছে। শরীরের মতোই চুলের বৃদ্ধি এবং স্বাস্থ্যের জন্যও সঠিক পুষ্টি দরকার। চুলের বৃদ্ধির জন্য ক্যালসিয়াম এবং প্রোটিন অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। চুলের বৃদ্ধিতে বায়োটিনও বড় ভূমিকা পালন করে। এখানে এমন কিছু খাবারের কথা বলা হল যাতে প্রচুর বায়োটিন আছে এবং যা আপনি আপনার ডায়েটে রাখতে পারেন।
27
রোজ বাদাম ও বীজ খেলে চুলের স্বাস্থ্য ভালো থাকে।
রোজ বাদাম ও বীজ খেলে চুলের স্বাস্থ্য ভালো থাকে। আমন্ড, আখরোট, চিনাবাদাম এবং সূর্যমুখীর বীজ আপনি সরাসরি স্ন্যাকস হিসেবে খেতে পারেন বা স্যালাড, স্মুদি এবং মিষ্টির সঙ্গে মিশিয়ে খেতে পারেন।
37
পালং শাক চুলের বৃদ্ধিতে সাহায্য করে।
পালং শাক আয়রন, ফোলেট, ভিটামিন এ, সি এবং ম্যাগনেসিয়ামের মতো জরুরি পুষ্টি জোগায়, যা চুলের বৃদ্ধিতে সাহায্য করে। এগুলো চুলের গোড়ায় পুষ্টি জোগায় এবং মাথার ত্বকের স্বাস্থ্য ভালো রাখে। লোহিত রক্তকণিকা চুলের গোড়া এবং ফলিকলে অক্সিজেন পৌঁছে দিতে সাহায্য করে। আয়রনের অভাবেই সাধারণত চুল পড়ে।
ডিমের কুসুমে থাকা প্রয়োজনীয় উপাদানগুলোর মধ্যে প্রোটিন এবং বায়োটিন অন্যতম। ইন্টারন্যাশনাল ফুড ইনফরমেশন কাউন্সিল ফাউন্ডেশন জানাচ্ছে, কুসুম-সহ একটা ডিমে ১০ মাইক্রোগ্রাম বায়োটিন থাকে।
57
স্যামন মাছে প্রচুর বায়োটিন এবং ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড থাকে।
স্যামন মাছে প্রচুর বায়োটিন এবং ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড থাকে। স্যামন মাছ সামগ্রিক স্বাস্থ্য ভালো রাখার পাশাপাশি লম্বা ও সুন্দর চুলের জন্য দারুণ উপকারী। তিন আউন্স স্যামন মাছে পাঁচ মাইক্রোগ্রাম বায়োটিন থাকে।
67
দুধ, পনির এবং দইয়ের মতো সব দুগ্ধজাত খাবারে প্রচুর বায়োটিন থাকে
দুধ, পনির এবং দইয়ের মতো সব দুগ্ধজাত খাবারে প্রচুর বায়োটিন থাকে। সুস্বাস্থ্য এবং সুন্দর চুলের জন্য এই খাবারগুলো রোজ খাওয়া উচিত।
77
ফ্ল্যাক্স সিড চুল মজবুত করে এবং প্রাকৃতিক জেল্লা আনে।
ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন ই-তে ভরপুর ফ্ল্যাক্স সিড মাথার ত্বকে পুষ্টি জোগায়, চুল মজবুত করে এবং প্রাকৃতিক জেল্লা আনে।