- Home
- Lifestyle
- Lifestyle Tips
- Lung Health: ৬টি সাধারণ অভ্যাস যা রোজ ক্ষতি করছে আপনার ফুসফুসের, সুস্থ থাকতে জেনে রাখুন
Lung Health: ৬টি সাধারণ অভ্যাস যা রোজ ক্ষতি করছে আপনার ফুসফুসের, সুস্থ থাকতে জেনে রাখুন
Lung Health ক্রনিক ব্রঙ্কাইটিস ও এমফিসেমার মতো ফুসফুসের রোগগুলোকে একসঙ্গে সিওপিডি (COPD) বলা হয়। এর ফলে শ্বাস নেওয়া কঠিন হয়ে পড়ে। রোজকার জীবনে এমন কিছু অভ্যাস রয়েছে, যা অজান্তেই ফুসফুসের বড় ক্ষতি করে।

ফুসফুসের ক্ষতি করে এই ৬ অভ্যাস
Lung Health ক্রনিক ব্রঙ্কাইটিস এবং এমফিসেমার মতো সমস্যা সিওপিডি (COPD) নামে পরিচিত, যা শ্বাস-প্রশ্বাসকে কষ্টকর করে তোলে। সিওপিডি হলে ফুসফুস ঠিকমতো বাতাস গ্রহণ ও বের করতে পারে না। ধোঁয়া, দূষণ বা কারখানার রাসায়নিকের সংস্পর্শে দীর্ঘ দিন থাকলে এই রোগ দেখা দেয়। তীব্র কাশি, বেশি কফ, বুকে ব্যথা বা অল্প কাজে ক্লান্ত হওয়ার মতো লক্ষণগুলো ধীরে ধীরে ধরা পড়ে। অনেকেই এগুলো এড়িয়ে যান। কিন্তু লক্ষণগুলো বারবার দেখা দিলে সতর্ক হওয়া জরুরি। এবার জেনে নেওয়া যাক ফুসফুসের ক্ষতি করে এমন কিছু রোজকার অভ্যাস সম্পর্কে।

পরোক্ষ ধূমপানেও শরীরে ঢোকে ক্ষতিকর রাসায়নিক
ধূমপান করা বা ধূমপায়ীর পাশে থাকা ফুসফুসের কাজের ক্ষতি করতে পারে। সিগারেট যে স্বাস্থ্যের জন্য খারাপ, তা সবাই জানেন। কিন্তু সমস্যা শুধু নিজে টানলেই হয় না। অন্যের ছাড়া ধোঁয়া (second-hand smoke) নাকে গেলেও ক্ষতিকর রাসায়নিক শরীরে ঢোকে। এর ফলে ফুসফুসের ক্ষতি হয়। এই ধোঁয়া ফুসফুসে প্রদাহ সৃষ্টি করে, দাগ (scars) তৈরি করে এবং ফুসফুসের নিজেকে পরিষ্কার রাখার স্বাভাবিক ক্ষমতা নষ্ট করে দেয়।
ধুলো, ধোঁয়া ও রাসায়নিক এড়িয়ে না চললে ফুসফুসের ক্ষতি হয়
ধুলো, ধোঁয়া আর রাসায়নিককে পাত্তা না দিলে ফুসফুসের মারাত্মক ক্ষতি হতে পারে। আপনি কি নির্মাণ কাজে, জমিতে বা কারখানায় কাজ করেন? অথবা ঘরে রং করার মতো কাজ করেন? এসব জায়গা থেকে ওঠা ধুলো, রঙের গন্ধ বা পরিষ্কার করার স্প্রে বাতাসে মিশে ফুসফুসের গভীরে পৌঁছে যায়। মাস্ক বা ঘরে ঠিকমতো বাতাস চলাচলের ব্যবস্থা না থাকলে প্রতিদিন এসবের সংস্পর্শে থাকা মানুষদের 'সিওপিডি' (COPD) হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যায়।
ঘরে হাওয়া চলাচলের একটু বদল আনলেও মিলবে বড় উপকার
অনেক বাড়িতেই রান্নাঘর মূল কালপ্রিট। কাঠ বা কেরোসিন পোড়ালে বাতাসে সূক্ষ্ম কণা ভরে যায়। শ্বাস নেওয়ার সময় এগুলো শরীরে ঢোকে। মহিলা, শিশু এবং যাঁরা বেশিরভাগ সময় বাড়িতে থাকেন, তাঁরাই এর সবচেয়ে বেশি শিকার হন। ফুসফুস ভালো রাখতে খোলা জানালার কাছে রান্না করার চেষ্টা করুন। ঘরে হাওয়া চলাচলের একটু বদল আনলেও মিলবে বড় উপকার।
গাড়ির ধোঁয়া, আগুন, নির্মাণ কাজের ধুলো ও কারখানার দূষণ
খারাপ বাতাসে সময় কাটালে ফুসফুসে সমস্যা দেখা দিতে পারে। গাড়ির ধোঁয়া, আশপাশের আগুন থেকে ওঠা ধোঁয়া, বাড়ি তৈরির ধুলো এবং কারখানার দূষণ শ্বাসকষ্টের ঝুঁকি বাড়ায়। আর এর ফলে সহজেই সিওপিডি (COPD) হওয়ার আশঙ্কা থাকে।
ব্যায়াম ও ধ্যান সার্বিক স্বাস্থ্যের জন্য উপকারী
চুপচাপ বসে থাকার অভ্যাস যে ফুসফুসের ক্ষতি করে, তা অনেকেই জানেন না। হাঁটা, সাইকেল চালানো বা যোগব্যায়াম ফুসফুসকে সুস্থ রাখে এবং হার্ট ভালো রাখতে সাহায্য করে। নিয়মিত ব্যায়াম আর ধ্যান শরীরের সার্বিক স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী।
সময়মতো টিকা নেওয়া অত্যন্ত জরুরি
ফুসফুসের সংক্রমণ সিওপিডি-র (COPD) সমস্যা হঠাৎ বাড়িয়ে দিতে পারে। এর ফলে জটিল স্বাস্থ্য সমস্যা দেখা যায়, যা সামলানো কঠিন হয়ে পড়ে। তাই ফ্লু, নিউমোনিয়া এবং কোভিড-১৯-এর টিকা সময়মতো নেওয়া জরুরি। এটা কোনোভাবেই বাদ দেওয়া উচিত নয়। জ্বর আসা, স্বাভাবিকের চেয়ে বেশি কাশি, বেশি কফ ওঠা বা শ্বাস নিতে কষ্ট হওয়ার মতো লক্ষণ দেখলে বিশেষ সতর্ক হতে হবে।
Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

