Kidney Health: রোজকার যে সব অভ্যাসে কিডনির দফারফা হচ্ছে, জানুন এক ক্লিকে

Published : Apr 28, 2026, 12:03 PM IST

Health News: কিডনি আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। কিন্তু কিডনির কোনও ক্ষতি হলে, তা সহজে ধরা পড়ে না। ফলে রোগ আরও গুরুতর হয়ে ওঠে এবং জটিলতা বাড়ে। বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

PREV
18
কিডনি ভালো রাখার সেরা উপায়
কিডনি শরীরের অত্যন্ত জরুরি অঙ্গ। এর কোনও ক্ষতি হলে সহজে বোঝা যায় না, ফলে রোগ গুরুতর হয়ে ওঠে। শরীরে ক্যালসিয়াম, ফসফেট, অক্সালেট ও ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়লে কিডনির স্বাস্থ্য খারাপ হতে পারে।
28
কী কী খেলে কিডনির বেশি ক্ষতি হয়?
একটানা দীর্ঘক্ষণ বসে থাকা বা NSAID-এর মতো পেনকিলার বেশি খেলে কিডনির ক্ষতি হতে পারে। আমাদের জীবনযাত্রার কিছু অভ্যাস কিডনির স্বাস্থ্য নষ্ট করে দেয়।
38
রক্তচাপে কিডনির সমস্যা
শুধু রান্নার নুন নয়, স্ন্যাকস, আচার, সস বা বাইরের খাবারেও প্রচুর সোডিয়াম থাকে। দীর্ঘদিন ধরে এটি চলতে থাকলে রক্তচাপ বাড়ে এবং কিডনির উপর কাজের চাপ তৈরি হয়।
48
কিডনির স্বাস্থ্য নষ্ট
অতিরিক্ত প্রসেসড খাবার খেলে কিডনির স্বাস্থ্য নষ্ট হতে পারে। তাই এই ধরনের খাবার যতটা সম্ভব এড়িয়ে চলুন এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলুন।
58
অতিরিক্ত ধূমপান
অতিরিক্ত ধূমপান কিডনির স্বাস্থ্যের ক্ষতি করে। এই অভ্যাসটি রক্তনালীতে সমস্যা তৈরি করে এবং রক্ত সঞ্চালন ধীর করে দেয়। এর ফলে কিডনির কার্যকারিতা প্রভাবিত হয়।
68
অতিরিক্ত প্রোটিন খেলে কিডনির ক্ষতি
শরীরে প্রোটিনের মাত্রা বেড়ে গেলেও কিডনির স্বাস্থ্য খারাপ হতে পারে। নিজের প্রয়োজন না বুঝে অতিরিক্ত প্রোটিন খেলে লাভের চেয়ে ক্ষতিই বেশি। বেশি পরিমাণে প্রোটিন শেক বা হাই-প্রোটিন ডায়েট কিডনিকে অতিরিক্ত কাজ করতে বাধ্য করে।
78
প্রসেসড খাবার
চিনিযুক্ত পানীয় এবং প্রসেসড খাবার কিডনির ক্ষতি করতে পারে। নিয়মিত মিষ্টি পানীয় এবং অতিরিক্ত প্রসেসড খাবার খেলে শরীরের মেটাবলিক ভারসাম্য নষ্ট হয়ে যায়।
88
শরীরচর্চা না করলে কিডনির ক্ষতি
ব্যায়ামের অভাবে শরীরে নানা ধরনের সমস্যা দেখা দেয়। তাই নিয়মিত ব্যায়াম করলে কিডনির স্বাস্থ্য ভালো থাকে। এছাড়া, শরীরচর্চা সার্বিকভাবে সুস্থ থাকতেও সাহায্য করে।

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

Read more Photos on
click me!

Recommended Stories