West Bengal Second Phase Election: রাত পোহালেই দ্বিতীয় দফায় ভোট। তার আগে রাজ্যজুড়ে চূড়ান্ত ব্যস্ততা ভোটকর্মীদের মধ্যে। ভোটের প্রস্তুতি কতদূর? কী বলছে কমিশন? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…
West Bengal Second Phase Election: ভোটকর্মীদের নিয়োগ থেকে শুরু করে ইভিএম (EVM) মেশিন বণ্টন—সবকিছুর কেন্দ্রবিন্দু হলো এই ডি.সি.আর.সি (DCRC) বা 'ডিস্ট্রিবিউশন সেন্টার অ্যান্ড রিসিভিং সেন্টার'। নির্বাচনের শেষে যেখানে কড়া পাহারায় ইভিএম জমা রাখা হয়, তাকেই আমরা চিনি স্ট্রং রুম হিসেবে। মূলত এই ডি.সি.আর.সি কেন্দ্রগুলো থেকেই ভোট পরিচালনার সমস্ত সরঞ্জাম সরবরাহ করা হয়।
কলকাতা উত্তর : কলকাতা উত্তর-এর জন্য একটি বিশাল কেন্দ্র হিসেবে বেছে নেওয়া হয়েছে নেতাজি ইনডোর স্টেডিয়ামকে। এটি মূলত মহকুমা সদর দফতরের (SDHQ) অধীনে কাজ করবে। এখান থেকে উত্তর কলকাতার ৭টি বিধানসভা কেন্দ্রের যাবতীয় প্রশাসনিক কাজ এবং ভোটযন্ত্র আদান-প্রদান সম্পন্ন করা হবে।
দক্ষিণ কলকাতা:
দক্ষিণ কলকাতার জন্য একাধিক সুপরিচিত শিক্ষা প্রতিষ্ঠানকে ডি.সি.আর.সি ও স্ট্রং রুমের তালিকায় রাখা হয়েছে।
১. বালিগঞ্জ সার্কুলার রোড: এখানে বাবাসাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটি চত্বরে ১টি বিধানসভা কেন্দ্রের ডি.সি.আর.সি করা হয়েছে।
২. বেলতলা রোড: বালিগঞ্জ গভঃ হাই স্কুলে ১টি কেন্দ্রের দায়িত্ব দেওয়া হয়েছে।
৩. লর্ড সিনহা রোড: সাখাওয়াত মেমোরিয়াল গভঃ গার্লস হাই স্কুলেও ১টি বিধানসভা কেন্দ্রের কাজ চলবে।
৪. আলিপুর: খিদিরপুরের সেন্ট টমাস বয়েজ স্কুলে ১টি কেন্দ্রের ব্যবস্থা রয়েছে।
* আলিপুর হেস্টিংস হাউস চত্বরের তৎপরতা:
আলিপুরের হেস্টিংস হাউস কমপ্লেক্সটি এবার নির্বাচনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে একাধিক আলাদা আলাদা ডি.সি.আর.সি সেন্টার কাজ করবে:
* সিস্টার নিবেদিতা গভঃ জেনারেল ডিগ্রি কলেজে ৩টি বিধানসভা কেন্দ্রের কাজ হবে।
মাল্টিপারপাস গভঃ গার্লস স্কুলের প্রথম তলে ১টি কেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে।
ইনস্টিটিউট অফ এডুকেশন ফর উইমেন (বি.এড কলেজ) এবং স্টেট ইনস্টিটিউট অফ ফিজিক্যাল এডুকেশন ফর উইমেনেও ১টি করে কেন্দ্র রাখা হয়েছে।
যাদবপুর ও পার্শ্ববর্তী এলাকার কেন্দ্র:
কলকাতার উপকণ্ঠ এবং দক্ষিণ ২৪ পরগনার অধীনস্থ শহরতলিতেও রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট:
যাদবপুর: এ.পি.সি রায় পলিটেকনিক কলেজে সবথেকে বেশি, অর্থাৎ ৭টি বিধানসভা কেন্দ্রের কাজ হবে।
যদবপুর/বেহালা সংলগ্ন: জোকার ব্রতাচারী বিদ্যাস্রম এবং ঠাকুরপুকুরের বিবেকানন্দ কলেজে ১টি করে কেন্দ্রের দায়িত্ব রয়েছে।
কসবা: রাজডাঙ্গা মেইন রোডের গীতাঞ্জলি স্টেডিয়ামকে ১টি কেন্দ্রের ডি.সি.আর.সি হিসেবে ব্যবহার করা হচ্ছে
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


