পরোটা ভাজলেই শক্ত রুটি হয়ে যায়? ৫টা টিপস মানলেই হবে তুলোর মতো নরম

Published : Apr 26, 2026, 02:33 PM IST
paratha

সংক্ষিপ্ত

পরোটা বানানোর পর ঠান্ডা হলেই শক্ত হয়ে যাওয়া কমন সমস্যা। আসল ভুলটা হয় আটা মাখা আর সেঁকার সময়। হালকা গরম জল দিয়ে আটা মাখা, ২০ মিনিট রেস্ট দেওয়া, মোয়ান হিসাবে তেল বা দই দেওয়া, আর মাঝারি আঁচে সেঁকা- এই ৪টে নিয়ম মানলেই পরোটা তুলোর মতো নরম হবে। টিফিনে নিলেও শক্ত হবে না।

সকালবেলা কষ্ট করে পরোটা বানালেন। গরম গরম বেশ নরম। কিন্তু টিফিন বক্স খুলতেই দেখলেন সেটা পাঁপড়ের মতো শক্ত। বাচ্চা মুখে তুলছে না, অফিসে লজ্জায় পড়ছেন। রোজের এই ঝামেলার আসল কারণটা জানেন?

দোকানের মতো নরম, লাচ্ছা পরোটা বাড়িতেও সম্ভব। শুধু ৫টা সিক্রেট টিপস জানতে হবে।

পরোটা শক্ত হওয়ার ৩টে আসল কারণ:

১. ঠান্ডা জলে আটা মাখা:

ঠান্ডা জল দিয়ে আটা মাখলে গ্লুটেন ঠিকমতো তৈরি হয় না। ফলে পরোটা রাবারের মতো হয়ে যায়। সেঁকার পরেই জল টেনে শক্ত হয়ে যায়।

২. রেস্ট না দেওয়া:

আটা মেখেই সাথে সাথে বেলে ফেলছেন? এটাই বড় ভুল। আটাকে রেস্ট না দিলে সেটা টানটান থাকে। বেলার সময় ফেটে যায়, আর সেঁকার পর শক্ত হয়।

৩. বেশি আঁচে সেঁকা:

তাড়াতাড়ির চক্করে ফুল ফ্লেমে পরোটা সেঁকেন অনেকে। এতে বাইরেটা পুড়ে যায়, ভিতরটা কাঁচা থাকে। ঠান্ডা হলেই সেটা বিস্কুট হয়ে যায়।

তুলতুলে পরোটার ৫টা মাস্টারস্ট্রোক রেসিপি:

১. আটা মাখুন হালকা গরম জলে:

১ কাপ আটার জন্য ১/২ কাপের একটু বেশি হালকা গরম জল নিন। জলটা এমন গরম হবে যাতে আঙুল ডোবানো যায়। প্রথমে চামচ দিয়ে মেশান, তারপর হাত দিয়ে ৮-১০ মিনিট ঠেসে মাখুন। ডো নরম কিন্তু হাতে লেগে থাকবে না, এমন হবে।

২. মোয়ানের ম্যাজিক:

আটা মাখার সময় ১ চামচ সাদা তেল বা ঘি দিন। আরও সফট চাইলে ১ চামচ টক দই দিতে পারেন। দইয়ের অ্যাসিড আটাকে ফুলিয়ে তোলে। টিফিনের পরোটায় দই দিলে সারাদিন নরম থাকে। চাইলে ১ চিমটে চিনিও দিতে পারেন। চিনি পরোটাকে বাদামি রং দেয় আর ময়েশ্চার ধরে রাখে।

৩. ২০ মিনিটের ঘুম দরকার:

আটা মাখা হয়ে গেলে ওপরে একটু তেল মাখিয়ে ভিজে কাপড় দিয়ে ঢেকে দিন। কমপক্ষে ২০ মিনিট রেস্ট দিন। এই সময়ে গ্লুটেন রিল্যাক্স হয়। পরোটা ফুলকো আর নরম হবে।

৪. বেলার সময় সাবধান:

লেচি কাটার পর আবার একটু ময়ান দিয়ে গোল করুন। শুকনো আটা যত কম দেবেন, পরোটা তত নরম হবে। বেশি শুকনো আটা তাওয়ায় পুড়ে গিয়ে পরোটাকে শক্ত করে দেয়। মাঝারি মোটা করে বেলুন। বেশি পাতলা করলে শক্ত হবে।

৫. সেঁকার টেকনিক:

তাওয়া ভালো করে গরম করুন। আঁচ মাঝারি রাখুন। পরোটা দিয়ে ৩০ সেকেন্ড পর উল্টে দিন। এবার যে পিঠটা হালকা সেঁকা হয়েছে সেটায় তেল বা ঘি মাখান। আবার উল্টে অন্য পিঠেও তেল দিন। খুন্তি দিয়ে হালকা চাপ দিয়ে সেঁকুন। দুপাশে সোনালি স্পট পড়লেই নামিয়ে নিন। বেশি সময় তাওয়ায় রাখবেন না।

বোনাস টিপস: ঠান্ডা হলেও নরম থাকবে কীভাবে?

পরোটা ভেজেই হটপট বা কাপড়ে মুড়ে রাখুন। ডিরেক্ট হাওয়া লাগলে জল শুকিয়ে শক্ত হয়ে যায়। টিফিনে দিলে পরোটার ভাঁজে ভাঁজে একটু বাটার মাখিয়ে দিন। নয়তো অ্যালুমিনিয়াম ফয়েলে মুড়ে দিন।

এই ৫টা নিয়ম মানলে আপনার পরোটাও দোকানকে হার মানাবে। ৮ ঘণ্টা পরেও থাকবে তুলতুলে।

PREV

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

Read more Articles on
click me!

Recommended Stories

Gut Health: পেটের স্বাস্থ্য ভাল রাখতে রোজকার ডায়েটে যোগ করুন এই ১০টি খাবার
Drink Water: রাতে জল খাওয়ার ঠিক টাইম জানেন? ভুল হলেই নকটুরিয়া, হাইপোনাট্রেমিয়া