
Double Chin: আয়নায় মুখ দেখে কি মনে হচ্ছে চোয়ালের ধার কমে গেছে? ছবি তুললে ডবল চিন চলে আসছে? আজকাল কম বয়সেই এই সমস্যায় ভুগছেন অনেকেই। এর কারণ অতিরিক্ত ফোন দেখা, ভুল ভঙ্গিতে বসা ও ফ্যাট জমা। আর এই সমস্যার সমাধান হিসেবেই ইনস্টাগ্রাম ও টিকটকে হু হু করে ভাইরাল হচ্ছে ফেসলিফটিং ডিভাইস। নির্মাতারা দাবি করছেন, কোনও সার্জারি, ইনজেকশন ছাড়াই বাড়িতে বসেই মাত্র ১৫ মিনিট এই ডিভাইস ব্যবহার করলে মুখের ফোলা ভাব কমবে, ডবল চিন কমে গিয়ে চোয়াল হবে আরও তীক্ষ্ণ ও আকর্ষণীয়।
বাজারে মূলত দুই ধরনের ডিভাইস ভাইরাল। একটি হল V-শেপ ফেসলিফটিং বেল্ট বা স্ট্র্যাপ, যা মাথার ওপর দিয়ে চোয়ালে আটকে রাখতে হয়। অন্যটি হল ইলেকট্রিক EMS ফেসলিফটিং ডিভাইস, যা হালকা মাইক্রোকারেন্ট ও ভাইব্রেশনের মাধ্যমে কাজ করে। এটি মুখের রক্ত সঞ্চালন বাড়ায়, লিম্ফ্যাটিক ড্রেনেজে সাহায্য করে এবং চামড়ার কোলাজেন বাড়াতে সাহায্য করে বলে দাবি।
ব্যবহারের নিয়ম:
১. মুখ ভালো করে পরিষ্কার করে ময়েশ্চারাইজার বা ফেস অয়েল লাগিয়ে নিন। ২. ডিভাইসটি চোয়াল থেকে কান পর্যন্ত টাইট করে পরুন। ইলেকট্রিক ডিভাইস হলে চালু করে ১৫ মিনিট রাখুন। ৩. দিনে ১ থেকে ২ বার, ১৫-২০ মিনিট করে ব্যবহার করতে বলা হচ্ছে। ৪. ব্যবহারের পর হালকা ফেস ম্যাসাজ করুন।
নির্মাতাদের মতে, নিয়মিত ব্যবহারে ডবল চিন কমে, জ-লাইন শার্প হয়, মুখের ফোলা ভাব বা পাফিনেস কমে এবং ত্বক টানটান হয়।
দাম কত?
অ্যামাজন, ফ্লিপকার্ট বা মিশোতে এই V-শেপ বেল্টের দাম শুরু হচ্ছে ২৫০ টাকা থেকে ৬০০ টাকার মধ্যে। আর EMS ফেসলিফটিং মেশিনের দাম ১,২০০ টাকা থেকে ৩,০০০ টাকা পর্যন্ত।
সত্যিই কি কাজ করে? চর্মরোগ বিশেষজ্ঞরা বলছেন, সাময়িকভাবে মুখের ফোলা কমাতে বা টানটান ভাব আনতে এটি কিছুটা কাজ করলেও, স্থায়ীভাবে ফ্যাট কমাতে বা চোয়ালের গঠন পাল্টাতে ডায়েট, ব্যায়াম ও সঠিক লাইফস্টাইলের বিকল্প নেই। খুব টাইট করে পরলে ত্বকে র্যাশ বা মাথা ব্যথাও হতে পারে। তাই কেনার আগে রিভিউ দেখে নিন এবং সমস্যা বেশি হলে ডাক্তারের পরামর্শ নিন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News