High Blood Pressure In Men: পুরুষদের হাই ব্লাড প্রেসার? এই ৫টি লক্ষণ একদম এড়িয়ে যাবেন না

Published : Sep 20, 2026, 09:46 PM IST

হাই ব্লাড প্রেসার বা উচ্চ রক্তচাপ থেকে শরীরে নানা রকম রোগ বাসা বাঁধে। মুশকিল হলো, ব্লাড প্রেসার অনেকটা বেড়ে গেলেও অনেক সময় বাইরে থেকে এর কোনো লক্ষণই বোঝা যায় না।

PREV
17

হাই ব্লাড প্রেসার বা উচ্চ রক্তচাপ থেকে শরীরে নানা রকম রোগ দেখা দেয়। ব্লাড প্রেসার অনেকটা বেড়ে গেলেও অনেক সময় এর কোনো লক্ষণই বোঝা যায় না। বেশ কিছু গবেষণায় দেখা গেছে, এই সমস্যা পুরুষদের বেশি ভোগায়। বিশেষজ্ঞরা বলছেন, ভারতের ৪০ শতাংশেরও বেশি পুরুষ জানেনই না যে তাঁদের হাই ব্লাড প্রেসারের সমস্যা রয়েছে।

27

আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন এবং আমেরিকান স্ট্রোক অ্যাসোসিয়েশনের সাম্প্রতিক একটি গবেষণায় দেখা গেছে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ব্লাড প্রেসার বা উচ্চ রক্তচাপের সমস্যা বাড়ে। ৪৩ থেকে ৪৬ বছর বয়সীদের মধ্যে মহিলাদের তুলনায় পুরুষদের অনিয়ন্ত্রিত রক্তচাপের সমস্যা প্রায় ১০ শতাংশ বেশি। পুরুষদের হাই ব্লাড প্রেসার থাকলে শরীরে বেশ কিছু লক্ষণ ফুটে ওঠে।

37

প্রথম লক্ষণ হলো একটানা এবং তীব্র মাথার যন্ত্রণা, বিশেষ করে সকালের দিকে। ঘুম থেকে ওঠার পর মাথার পিছন দিকে একটানা ব্যথা হতে থাকে। ব্লাড প্রেসার বাড়লে মাথার খুলির ভেতরে চাপ বাড়ে, আর সেই কারণেই মাথার পেছনে ব্যথা হয়। রক্তচাপ হঠাৎ বেড়ে গেলে এমনটা হতে পারে। এই ধরনের ব্যথা হলে সঙ্গে সঙ্গে ব্লাড প্রেসার মেপে দেখা উচিত। সাধারণ ক্লান্তি বা মানসিক চাপ ভেবে এই মাথা ব্যথাকে অবহেলা করবেন না।

47

সিঁড়ি ভাঙার মতো হালকা কাজ করলেও যদি আপনি হাঁপিয়ে ওঠেন বা কোনো কারণ ছাড়াই সারাক্ষণ ক্লান্ত লাগে, তবে তা হাই ব্লাড প্রেসারের লক্ষণ হতে পারে। রক্তচাপ নিয়ন্ত্রণে না থাকলে হার্টকে অনেক বেশি জোর দিয়ে রক্ত পাম্প করতে হয়। এর ফলে হার্টের পেশিগুলো মোটা হয়ে যায়। এতে হার্টের কাজ করার ক্ষমতা কমে যায় এবং ধীরে ধীরে হার্ট ফেলিওরের ঝুঁকি বাড়ে। তাই এই লক্ষণগুলো দেখলে সতর্ক হওয়া জরুরি।

57

নাক থেকে ঘন ঘন রক্ত পড়াও উচ্চ রক্তচাপের একটি বড় লক্ষণ। পুরুষদের ক্ষেত্রে বারবার নাক থেকে রক্ত পড়া কোনো বড় শারীরিক সমস্যার ইঙ্গিত হতে পারে। রক্তচাপ হঠাৎ করে অনেকটা বেড়ে গেলে নাকের ভেতরের রক্তনালীগুলোতে প্রচণ্ড চাপ পড়ে। আর সেই চাপের কারণেই নাক থেকে রক্ত বের হতে পারে।

67

মাথা ঘোরা বা চোখে ঝাপসা দেখাও হাই ব্লাড প্রেসারের লক্ষণ। অতিরিক্ত রক্তচাপ চোখের ওপর প্রভাব ফেললে মাথা ঘুরতে পারে বা দৃষ্টিশক্তিতে সাময়িক সমস্যা দেখা দিতে পারে। যেমন, চোখে ঝাপসা দেখা বা একটা জিনিসকে দুটো দেখা। উচ্চ রক্তচাপ রেটিনার সূক্ষ্ম রক্তনালীগুলোর ক্ষতি করে। এই ধরনের লক্ষণ দেখলে দেরি না করে ব্লাড প্রেসার পরীক্ষা করানো উচিত।

77

বুক, ঘাড় বা কানের কাছে যদি খুব দ্রুত বা জোরে হৃদস্পন্দন অনুভব করেন, তবে তা হাই ব্লাড প্রেসারের লক্ষণ হতে পারে। রক্তচাপ বাড়লে হার্টের পেশির ওপর চাপ পড়ে। এটি 'অ্যারিথমিয়া' বা অনিয়মিত হৃদস্পন্দনের ইঙ্গিত দেয়। একটানা উচ্চ রক্তচাপের কারণে ধমনীতে চাপ বাড়লেও এমনটা হয়। বুক ধড়ফড় করার সঙ্গে সঙ্গে যদি হৃদস্পন্দনে কোনো পরিবর্তন বুঝতে পারেন, তবে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

Read more Photos on
click me!

Recommended Stories