Lice Removal at Home: মাথায় উকুনের জ্বালায় অতিষ্ঠ? দূর করার ৬টি সহজ উপায়

Published : Sep 20, 2026, 09:35 PM IST

উকুনের সমস্যা পুরোপুরি দূর করতে বাড়িতেই ট্রাই করতে পারেন এই দারুণ কার্যকরী ঘরোয়া উপায়গুলো।

PREV
18
মাথায় উকুনের উপদ্রব? দূর করার ৭টি উপায়

মাথায় উকুনের জ্বালায় কি আপনি অতিষ্ঠ? এই সমস্যা থেকে মুক্তি পেতে বাড়িতেই ট্রাই করুন এই ৬টি সহজ উপায়।

28
স্ক্যাল্পে টি ট্রি অয়েল ম্যাসাজ করুন

ব্যাকটেরিয়া, ভাইরাস ও ফাঙ্গাস ধ্বংস করতে টি ট্রি অয়েল দারুণ কাজ করে। স্ক্যাল্পে সামান্য টি ট্রি অয়েল লাগিয়ে ভালো করে ম্যাসাজ করুন। উকুনের সমস্যা দ্রুত দূর হবে।

38
চুলে বেবি অয়েল মেখে সারারাত রেখে দিন

উকুনের উপদ্রব কমাতে বেবি অয়েল খুব ভালো কাজে দেয়। রাতে ঘুমানোর আগে চুলে বেবি অয়েল মেখে নিন। সকালে উঠে চিরুনি দিয়ে চুল আঁচড়ে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন।

48
স্ক্যাল্পে কয়েক ফোঁটা ভিনেগার লাগিয়ে রাখুন

উকুনের ঘরোয়া দাওয়াই হিসেবে ভিনেগার ব্যবহার করতে পারেন। স্ক্যাল্পে কয়েক ফোঁটা ভিনেগার লাগিয়ে কয়েক মিনিট অপেক্ষা করুন। এরপর জল দিয়ে চুল খুব ভালো করে ধুয়ে ফেলুন।

58
উকুন তাড়াতে তুলসী পাতা দারুণ কার্যকরী

উকুনের সমস্যা কমাতে তুলসী পাতা সবচেয়ে ভালো সমাধান। সপ্তাহে দু-তিন দিন তুলসী পাতা বেটে চুলে লাগিয়ে রাখুন। কিছুক্ষণ পর ধুয়ে ফেললে উকুনের উপদ্রব অনেকটাই কমে যাবে।

68
মাথার উকুন মারতে নিম পাতা খুব উপকারী

মাথার উকুন ধ্বংস করতে নিম পাতা বেশ কার্যকরী। চুলে নিম পাতার রস লাগিয়ে ১০-১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত দু'দিন এই পদ্ধতি কাজে লাগাতে পারেন।

78
রাতে ঘুমানোর আগে স্ক্যাল্পে অলিভ অয়েল মাখুন

মাথার উকুন দূর করতে অলিভ অয়েল দারুণ কাজ করে। রাতে ঘুমানোর আগে স্ক্যাল্পে ভালো করে অলিভ অয়েল মেখে নিন। পরের দিন সকালে শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।

88
কয়েক কোয়া রসুন বেটে পেস্ট বানিয়ে নিন

কয়েক কোয়া রসুন নিয়ে ভালো করে বেটে পেস্ট তৈরি করুন। এবার এই পেস্টের সঙ্গে সামান্য লেবুর রস মিশিয়ে নিন। মিশ্রণটি চুলের গোড়ায় লাগালে উকুন সহজেই দূর হবে।

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

Read more Photos on
click me!

Recommended Stories