আমাদের পরিপাকতন্ত্রে থাকা উপকারী ব্যাকটেরিয়ার ভারসাম্য ঠিক রাখাকেই বলে 'গাট হেলথ' বা অন্ত্রের স্বাস্থ্য। শরীর ফিট রাখতে এই গাট হেলথ ভালো রাখা ভীষণ জরুরি।
Worst Foods For Gut Health: পেটের বারোটা বাজাচ্ছে রোজকার এই ৬ খাবার
আমাদের পরিপাকতন্ত্রে থাকা ব্যাকটেরিয়ার ভারসাম্যই হলো 'গাট হেলথ'। হজম থেকে শুরু করে রোগ প্রতিরোধ ক্ষমতা—সবকিছুই এর ওপর নির্ভর করে। গাট হেলথ খারাপ হলে ক্লান্তি, পেটে ব্যথা বা ত্বকের নানা সমস্যা দেখা দেয়। আজ জেনে নিন এমন ৬টি খাবারের কথা, যা আপনার অন্ত্রের মারাত্মক ক্ষতি করছে।
27
আল্ট্রা-প্রসেসড ফুড অন্ত্রের স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি করে
আল্ট্রা-প্রসেসড ফুড বা অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার আমাদের অন্ত্রের মারাত্মক ক্ষতি করে। এসব খাবার উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা কমিয়ে দেয় এবং অন্ত্রের সুরক্ষাস্তর নষ্ট করে। কারণ, অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়া বাড়াতে যে প্রাকৃতিক ফাইবার দরকার, তা এই ধরনের খাবারে একেবারেই থাকে না।
37
মিষ্টি, কেক ও চিনিযুক্ত পানীয় এড়িয়ে চলুন
ক্যান্ডি, মিষ্টি, কেক বা চিনিযুক্ত পানীয় শরীরে দ্রুত ইনসুলিনের মাত্রা বাড়িয়ে দেয়। অতিরিক্ত চিনি ক্ষতিকর ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধি ঘটায় এবং উপকারী মাইক্রোবের সংখ্যা কমিয়ে দেয়। এর ফলে অন্ত্রের সুরক্ষাকবচ দুর্বল হয়ে পড়ে এবং পেটে প্রদাহ বা ইনফেকশন দেখা দেয়।
47
ভাজাভুজি ও চর্বিযুক্ত খাবার গাট হেলথ নষ্ট করে
অতিরিক্ত তেল-মশলা ও চর্বিযুক্ত খাবার অন্ত্রের স্বাস্থ্যের জন্য একেবারেই ভালো নয়। ফ্রেঞ্চ ফ্রাই বা চর্বিযুক্ত মাংস হজম হতে অনেকটা সময় নেয়। এর ফলে হজম প্রক্রিয়া ধীর হয়ে যায় এবং পেট ফাঁপা বা ক্লান্তির মতো সমস্যা শুরু হয়।
57
অতিরিক্ত চিনি ও কৃত্রিম মিষ্টি দেওয়া পানীয়
অতিরিক্ত চিনি বা কৃত্রিম মিষ্টি দেওয়া পানীয় অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়ার বৈচিত্র্য নষ্ট করে দেয়। ডায়েট সোডার মতো পানীয় ক্ষতিকর ব্যাকটেরিয়া তৈরি করে। গবেষণায় দেখা গেছে, এসব কৃত্রিম মিষ্টির কারণে অন্ত্রে থাকা ল্যাক্টোব্যাসিলাস (Lactobacillus) এবং বিফিডোব্যাকটেরিয়ামের (Bifidobacterium) মতো উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা দ্রুত কমে যায়।
67
মদ্যপান অন্ত্রের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর
মদ্যপান আমাদের পরিপাকতন্ত্রের স্বাভাবিক ভারসাম্য পুরোপুরি নষ্ট করে দেয়। অ্যালকোহল অন্ত্রের শোষণ ক্ষমতা কমিয়ে দেয়। নিয়মিত মদ্যপান করলে অন্ত্রের ভালো ব্যাকটেরিয়া মারা যায়, পেটে প্রদাহ সৃষ্টি হয় এবং অন্ত্রের ভেতরের আস্তরণ দুর্বল হয়ে পড়ে।
77
সসেজ ও বেকন বেশি খেলে অন্ত্রে প্রদাহ বাড়ে
সসেজ বা বেকনের মতো প্রক্রিয়াজাত মাংস বেশি খেলে অন্ত্রে প্রদাহ বা ইনফেকশনের ঝুঁকি অনেকটাই বেড়ে যায়। এসব খাবার অন্ত্রের ব্যাকটেরিয়ার বৈচিত্র্য কমিয়ে দেয় এবং ভেতরের আস্তরণের মারাত্মক ক্ষতি করে। তাই গাট মাইক্রোবায়োম ভালো রাখতে এসব খাবার এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ।