Cancer Test News: শরীরের কোষ যখন অনিয়ন্ত্রিতভাবে ভাগ হয়ে বাড়তে থাকে, সেই অবস্থাকেই ক্যান্সার বলে। বায়োপসি, ইমেজিং এবং ল্যাব টেস্টের মাধ্যমে এই রোগ নির্ণয় করা হয়।
শরীরের কোষ যখন অনিয়ন্ত্রিতভাবে বেড়ে চলে, তাকেই ক্যান্সার বলে। বায়োপসি, ইমেজিং ও ল্যাব টেস্টের মাধ্যমে রোগ ধরা হয়। এর চিকিৎসায় সার্জারি, কেমোথেরাপি থেকে শুরু করে আধুনিক ইমিউনোথেরাপিও রয়েছে।
29
যত তাড়াতাড়ি রোগ ধরা পড়বে, ততই জটিলতা কমবে।
শরীরে কোনও অস্বাভাবিক পরিবর্তন দেখলে ক্যান্সার পরীক্ষা করানো উচিত। যত তাড়াতাড়ি রোগ নির্ণয় করা যায়, জটিলতা তত কমে। শেষ পর্যায়ে ধরা পড়লে সেরে ওঠার সম্ভাবনাও কমে যায়। আসুন, ক্যান্সারের কিছু জরুরি লক্ষণ জেনে নিই।
39
শরীরের কোনও ঘা যদি সহজে না শুকায়
শরীরের কোনও ঘা যদি সহজে না শুকায়, তবে অবহেলা করবেন না। যেমন, মুখের ভেতরে বা ত্বকের ঘা ওরাল ক্যান্সারের লক্ষণ হতে পারে। জিভ, মাড়ি বা গালে এক সপ্তাহের বেশি ঘা থাকলে বিশেষজ্ঞের পরামর্শ নিন।
স্তনের আকারে বা মাপের কোনও পরিবর্তন, নতুন কোনও মাংসপিণ্ড বা ফোলা দেখলে অবহেলা নয়। স্তনবৃন্ত থেকে লালচে ভাব বা রস বের হওয়াও স্তন ক্যান্সারের লক্ষণ হতে পারে। নিয়মিত নিজে পরীক্ষা করলে ও ম্যামোগ্রামের মতো স্ক্রিনিং করালে রোগ তাড়াতাড়ি ধরা পড়ে।
59
তিন সপ্তাহ বা তার বেশি সময় ধরে কাশি না সারলে তা ক্যান্সারের লক্ষণ হতে পারে।
তিন সপ্তাহ বা তার বেশি সময় ধরে কাশি না সারলে তা ক্যান্সারের লক্ষণ হতে পারে, বিশেষ করে ফুসফুসের ক্যান্সার। প্রথমে শুকনো কাশি, পরে কফ এবং কয়েক মাস পর কফের সঙ্গে রক্ত বেরোলে তা বিপদের সঙ্কেত।
69
খাবার গিলতে অসুবিধা হওয়া খাদ্যনালীর ক্যান্সারের লক্ষণ হতে পারে
খাবার গিলতে অসুবিধা হওয়া খাদ্যনালীর ক্যান্সারের লক্ষণ হতে পারে। একটানা অতিরিক্ত অ্যাসিডিটির সমস্যাও ক্যান্সারের লক্ষণ হওয়ার সম্ভাবনা থাকে।
79
অস্বাভাবিক যোনি থেকে রক্তপাত জরায়ু বা ডিম্বাশয়ের ক্যান্সারের লক্ষণ হতে পারে।
ঋতুস্রাবের মাঝে বা মেনোপজের পরে অস্বাভাবিক যোনি থেকে রক্তপাত জরায়ু বা ডিম্বাশয়ের ক্যান্সারের লক্ষণ হতে পারে।
89
ত্বকে নতুন তিল বা পুরনো তিলের পরিবর্তন স্কিন ক্যান্সারের ইঙ্গিত হতে পারে।
ত্বকের ক্যান্সার এখন আগের চেয়ে অনেক বেশি সাধারণ। ত্বকে নতুন তিল গজানো বা পুরনো তিলের রঙ, আকার বা আকৃতিতে পরিবর্তন আসা স্কিন ক্যান্সারের ইঙ্গিত হতে পারে।
99
মলমূত্র ত্যাগের অভ্যাসে পরিবর্তন ক্যান্সারের একটি অন্যতম প্রধান লক্ষণ।
মলমূত্র ত্যাগের অভ্যাসে পরিবর্তন ক্যান্সারের একটি অন্যতম প্রধান লক্ষণ। কয়েক সপ্তাহ ধরে একটানা কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া হলে অবশ্যই সতর্ক হন।