পিরিয়ডের সময় পেট ব্যথা, ক্লান্তি, পেট ফাঁপা আর মুড সুইং-এর মতো সমস্যায় প্রায় সব মহিলাই ভোগেন। এই সব সমস্যা থেকে মুক্তি পেতে ডায়েটে কী কী পরিবর্তন আনবেন, জেনে নিন।
পিরিয়ডের সময় ক্লান্তি বোধ হওয়া খুব স্বাভাবিক। এই ক্লান্তি কাটাতে অনেকে বারবার চা বা কফি খান। কিন্তু অতিরিক্ত ক্যাফিন পেটের ব্যথা এবং অস্বস্তি বাড়িয়ে তুলতে পারে।
25
পিরিয়ডের সময় হরমোনের তারতম্যের কারণে মস্তিষ্কে 'ফিল-গুড' রাসায়নিকের পরিমাণ কমে যায়। এই সময় কার্বোহাইড্রেট জাতীয় খাবার তালিকা থেকে বাদ দিলে মানসিক অস্বস্তি ও এনার্জির অভাব দেখা দিতে পারে।
35
পিরিয়ডের সময় শরীরে ম্যাগনেসিয়ামের ঘাটতির কারণে মিষ্টি খাওয়ার প্রবল ইচ্ছে জাগে। তবে অতিরিক্ত চিনি বা মিষ্টিযুক্ত খাবার স্বাস্থ্যের জন্য ভালো নয়, তাই রাশ টানা জরুরি।
45
গরম খাবার সহজে হজম হয় এবং শরীরকে আরাম দেয়। তাই পিরিয়ডের সময় ঠান্ডা বা কাঁচা খাবার এড়িয়ে চলাই ভালো। এতে হজমের সমস্যা বা পেট ব্যথা এড়ানো যায়।
55
পিরিয়ডের সময় অতিরিক্ত রক্তপাতের কারণে শরীরে আয়রনের ঘাটতি দেখা দেয়। এর ফলে ক্লান্তি ও দুর্বলতা বাড়ে। তাই এই সময় আয়রন সমৃদ্ধ খাবার যেমন পালং শাক, ফল, ডাল বেশি করে খান।