পছন্দের খাবার দেখলেই জিভে জল আসে কেন? জানুন এর পেছনের বিজ্ঞান

Published : Aug 19, 2026, 11:40 PM IST

বিরিয়ানি, পিৎজা বা মিষ্টি, পছন্দের খাবার চোখের সামনে দেখলেই জিভে জল চলে আসে। খিদে না থাকলেও খেতে ইচ্ছে করে। কিন্তু কেন এমন হয়, এর পেছনে কী কারণ আছে জানেন?

PREV
15
খাবার দেখলেই মস্তিষ্ক শরীরকে তৈরি করে
আমাদের চারপাশের দৃশ্য, গন্ধ বা শব্দ মস্তিষ্কে ক্রমাগত সঙ্কেত পাঠায়। পছন্দের খাবার দেখলেই বা তার গন্ধ পেলেই মস্তিষ্ক সেটিকে গুরুত্বপূর্ণ সঙ্কেত হিসেবে ধরে নেয়। তখন স্নায়ুতন্ত্র সক্রিয় হয়ে শরীরকে খাওয়ার জন্য তৈরি করতে শুরু করে। এর ফলে লালারস তৈরি হয় এবং হজমের প্রক্রিয়া শুরু হয়ে যায়। অর্থাৎ, খাবারের প্রথম গ্রাস মুখে যাওয়ার আগেই আমাদের শরীর তৈরি হয়ে যায়। এই কারণেই সুস্বাদু খাবার দেখলেই জিভে জল আসে।
25
‘সেফালিক ফেজ অফ ডাইজেশন’ কী?
খাবার খাওয়ার আগেই হজম প্রক্রিয়া শুরু হওয়ার জন্য শরীর যে প্রস্তুতি নেয়, ডাক্তারি ভাষায় তাকেই ‘সেফালিক ফেজ অফ ডাইজেশন’ (Cephalic Phase of Digestion) বলা হয়। এটি হজমের একেবারে প্রথম পর্যায়। খাবার দেখা, তার গন্ধ শোঁকা বা খাবারের কথা ভাবলেও এই প্রক্রিয়া শুরু হয়ে যেতে পারে। মস্তিষ্ক খাবার সংক্রান্ত সঙ্কেত পেলেই স্নায়ুতন্ত্রের মাধ্যমে শরীরে বার্তা পাঠায়। এর ফলে লালারস এবং হজমের জন্য প্রয়োজনীয় অন্যান্য রসের ক্ষরণ বেড়ে যায়। এভাবেই খাবার পেটে পৌঁছনোর আগেই হজম ব্যবস্থা কাজ করার জন্য তৈরি হয়ে যায়।
35
মুখে লালারস বেশি আসে কেন?
মুখের লালারস শুধু জলীয় পদার্থ নয়। খাবার হজমে এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এটি খাবারকে ভিজিয়ে নরম করে তোলে, যার ফলে খাবার চিবানো ও গেলার সুবিধে হয়। এছাড়াও, লালারস হজমের প্রাথমিক পর্যায়ে সাহায্য করে। তাই পছন্দের খাবার দেখলে জিভে জল আসাটা শরীরের একটি স্বাভাবিক প্রক্রিয়া। তবে মনে রাখতে হবে, জিভে জল আসার মানেই কিন্তু মারাত্মক খিদে পেয়েছে এমনটা নয়। পেট ভরা থাকলেও পছন্দের খাবার দেখলে লালারস তৈরি হতে পারে।
45
খিদে বাড়াতে স্মৃতি আর গন্ধেরও ভূমিকা আছে
খাবারের সঙ্গে জড়িয়ে থাকা আমাদের পুরনো অভিজ্ঞতাও খিদের ওপর প্রভাব ফেলে। যেমন, ছোটবেলায় মা-ঠাকুমার হাতের কোনও বিশেষ রান্নার গন্ধ নাকে এলেই পুরনো স্মৃতি মনে পড়ে যায়। সঙ্গে সঙ্গে সেই খাবারটি খাওয়ার ইচ্ছে জাগে। অর্থাৎ, মস্তিষ্ক খাবারের গন্ধ, স্বাদ এবং দৃশ্যকে পুরনো অভিজ্ঞতার সঙ্গে জুড়ে দেয়। একারণেই শুধু খাবারের কথা ভাবলেও অনেকের জিভে জল আসে। তবে এর একটা উল্টো দিকও আছে। অপছন্দের খাবারের ক্ষেত্রে মস্তিষ্ক ঠিক এর বিপরীত প্রতিক্রিয়া জানায়।
55
পচা খাবার দেখলে বমি পায় কেন?
সুস্বাদু খাবার দেখলে যেমন জিভে জল আসে, তেমনই পচা বা দুর্গন্ধযুক্ত খাবার দেখলে আমাদের শরীর ঠিক উল্টো প্রতিক্রিয়া দেখায়। বমি ভাব, গা গোলানো বা খাওয়ার ইচ্ছে চলে যাওয়ার মতো অনুভূতি হয়। এটি আসলে বিপদজ্জনক খাবার থেকে শরীরকে বাঁচানোর একটি স্বাভাবিক প্রতিরক্ষা ব্যবস্থা। মস্তিষ্ক পচা খাবারের গন্ধকে বিপদের সঙ্কেত হিসেবে ধরে নেয়। ফলে শরীর সেই খাবার গ্রহণ করতে বাধা দেয়। মজার বিষয় হল, কোনও একটি খাবার খেয়ে অতীতে অসুস্থ হয়ে পড়লে, পরেও সেই খাবারের গন্ধে গা গোলাতে পারে। কারণ মস্তিষ্ক ওই গন্ধটিকে পুরনো খারাপ অভিজ্ঞতার সঙ্গে জুড়ে দেয় এবং একই রকম প্রতিক্রিয়া তৈরি করে।

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

Read more Photos on
click me!

Recommended Stories