অতিরিক্ত স্ক্রিনটাইম ডেকে আনছে চোখের সমস্যা, সমাধানের জন্য করুন কিছু চোখের ব্যায়াম..

Published : Apr 09, 2026, 10:37 PM IST
screen time

সংক্ষিপ্ত

দীর্ঘক্ষণ স্ক্রিনে তাকিয়ে থাকার ফলে যে সমস্যা তৈরি হয়, তাকে বলা হয় ডিজিটাল আই স্ট্রেন। এতে চোখ জ্বালা করা, জল পড়া, মনোযোগে সমস্যা, এমনকী মাথাব্যথাও হতে পারে। বিশেষ করে কম বয়সিদের মধ্যে এই সমস্যা দ্রুত বাড়ছে, যা ভবিষ্যতে দৃষ্টিশক্তির উপর প্রভাব ফেলতে পারে। 

টানা স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার ফলে চোখ জ্বালা, শুকনো ভাব বা ক্লান্তি (Digital Eye Strain) হওয়া খুব সাধারণ। এর থেকে আরাম পেতে এবং চোখের পেশী শিথিল করতে নিয়মিত পামিং (Palming), চোখ ঘোরানো (Eye Rolling), ২০-২০-২০ নিয়ম এবং দ্রুত পলক ফেলার (Blinking) মতো সহজ যোগব্যায়াম করুন। এগুলো চোখের রক্ত সঞ্চালন বাড়ায় ও পেশীর টান কমায়।

আজকের স্ক্রিননির্ভর জীবনে চোখের উপর চাপ প্রায় অবশ্যম্ভাবী হয়ে উঠেছে। ল্যাপটপ, মোবাইল, টিভি- দিনের বেশিরভাগ সময়ই চোখ ব্যস্ত থাকে। ফলে শুষ্কতা, ঝাপসা দেখা, মাথাব্যথা- এসব সমস্যা বাড়ছে। চোখও বিশ্রাম চায়, আর সেই প্রয়োজনটাই আমরা প্রায়শই উপেক্ষা করি, যা দীর্ঘমেয়াদে আরও জটিলতা তৈরি করতে পারে।

চোখের ক্লান্তি দূর করতে কার্যকরী যোগব্যায়াম ও কৌশল:

* পামিং (Palming): দুই হাতের তালু ১০-১৫ সেকেন্ড একসাথে দ্রুত ঘষে গরম করে নিন। চোখ বন্ধ করে আলতো করে হাতের তালু চোখের ওপর রাখুন (সরাসরি মণির ওপর চাপ দেবেন না)। এই উষ্ণতায় চোখের নার্ভ আরাম পায়

* চোখ ঘোরানো (Eye Rolling): মেরুদণ্ড সোজা করে বসে চোখ খোলা রেখে প্রথমে ক্লকওয়াইজ (ডান দিক থেকে উপরে, তারপর বাঁয়ে ও নিচে) ৫ বার এবং পরে অ্যান্টি-ক্লকওয়াইজ ৫ বার ঘোরান ।

* ২০-২০-২০ নিয়ম (20-20-20 Rule): প্রতি ২০ মিনিট অন্তর, ২০ ফুট দূরের কোনো বস্তুর দিকে, ২০ সেকেন্ডের জন্য তাকিয়ে থাকুন। এটি চোখের পেশীর ওপর চাপ কমায়।

* দ্রুত পলক ফেলা (Blinking): ১০ সেকেন্ড ধরে দ্রুত চোখ বন্ধ ও খুলুন (পলক ফেলুন)। এটি চোখের শুকনো ভাব কমায় এবং আদ্রতা বজায় রাখে ।

* নিকট ও দূর দৃষ্টি (Near & Far Focus): হাতের বুড়ো আঙুল চোখের সামনে স্থির রেখে তাতে মনোযোগ দিন। এরপর দৃষ্টি সরিয়ে দূরে কোনো বস্তুর দিকে তাকান। ৫-১০ বার পুনরাবৃত্তি করুন।

জরুরি কিছু টিপস:

* স্ক্রিন থেকে মাঝে মাঝে বিরতি নিন।

* পর্যাপ্ত ঘুম চোখের ক্লান্তি দূর করতে সবচেয়ে জরুরি ।

* নিয়মিত জল পান করুন এবং পরিষ্কার জল দিয়ে চোখ ধুয়ে নিন ।

সতর্কতা: চোখে তীব্র ব্যথা বা দৃষ্টি ঝাপসা হলে দ্রুত চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিন।

PREV

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

Read more Articles on
click me!

Recommended Stories

রান্নাঘরের সিঙ্কের জেদি দাগ তুলবেন কীভাবে? রইল ৫টি সহজ উপায়
Akshaya Tritiya: অক্ষয় তৃতীয়ায় কিনুন রুপোর এই ৬ জিনিস, ঘরে আসবে সুখ-সমৃদ্ধি