সারা বিশ্বে লক্ষ লক্ষ মানুষ থাইরয়েড সমস্যায় ভুগছেন, যা দিন দিন বাড়ছে। মানুষের গলার কাছে প্রজাপতির মতো আকৃতির একটি গ্রন্থি হল থাইরয়েড। এটি এন্ডোক্রাইন সিস্টেমের একটি গুরুত্বপূর্ণ অংশ। শরীর কীভাবে শক্তি ব্যবহার করবে, তা নিয়ন্ত্রণ করে এই গ্রন্থি থেকে বের হওয়া হরমোন।
27
থাইরয়েডের প্রধান কাজ হল মেটাবলিজম নিয়ন্ত্রণ করা।
থাইরয়েডের প্রধান কাজ হল শরীরের মেটাবলিজম বা বিপাকক্রিয়া নিয়ন্ত্রণ করা। যখন হরমোনের উৎপাদন প্রয়োজনের চেয়ে কম বা বেশি হয়, তখনই থাইরয়েডের সমস্যা শুরু হয়। আসুন, জেনে নিই থাইরয়েড ফাংশন বিগড়ে গেলে শরীর কী কী সঙ্কেত দেয়।
37
থাইরয়েড রোগীদের প্রায়শই খুব বেশি ঠান্ডা লাগে।
যদি আপনার শরীরের তাপমাত্রা সব সময় ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াসের নীচে থাকে, তবে এটি আন্ডারঅ্যাক্টিভ থাইরয়েডের লক্ষণ হতে পারে। এর মানে হল, কোষের স্তরে তাপ এবং শক্তি উৎপাদন করার ক্ষমতা শরীরের কমে গিয়েছে। এই কারণেই থাইরয়েড রোগীরা প্রায়শই অন্যদের তুলনায় বেশি ঠান্ডা অনুভব করেন।
47
থাইরয়েড অতিরিক্ত সক্রিয় হলে কোলেস্টেরলের মাত্রা কমে যেতে পারে।
কোলেস্টেরল নিয়ন্ত্রণেও থাইরয়েড গ্রন্থির একটি বড় ভূমিকা রয়েছে। থাইরয়েডের কার্যকারিতা কমে গেলে বা হাইপোথাইরয়েডিজম হলে, রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে যেতে পারে। অন্যদিকে, থাইরয়েড অতিরিক্ত সক্রিয় হলে কোলেস্টেরলের মাত্রা কমে যায়।
57
নখ সহজেই ভেঙে যেতে পারে।
আমাদের ত্বকের উপরিভাগে কিছু রিসেপ্টর থাকে যা সরাসরি থাইরয়েড হরমোনের মাত্রা বুঝতে পারে। T3 এবং T4 হরমোনের পরিমাণ কমে গেলে কেরাটিন উৎপাদনও কমে যায়। এর ফলে নখ দুর্বল হয়ে পড়ে এবং সহজেই ভেঙে যায়।
67
হাইপারথাইরয়েডিজমে মারাত্মকভাবে চুল পড়তে পারে।
চুল ও ত্বকের স্বাভাবিক স্বাস্থ্য ধরে রাখতে থাইরয়েড হরমোন অপরিহার্য। এই হরমোনের অভাবে ত্বক মোটা ও শুষ্ক হয়ে যায়। হাইপারথাইরয়েডিজমের ক্ষেত্রে মারাত্মকভাবে চুল পড়ে এবং ত্বক পাতলা ও দুর্বল হয়ে যায়।
77
বয়স্ক মহিলাদের মধ্যে হাইপোথাইরয়েডিজম বেশি দেখা যায়
যখন থাইরয়েড গ্রন্থি প্রয়োজনের চেয়ে বেশি হরমোন তৈরি করে, সেই অবস্থাকে বলে হাইপারথাইরয়েডিজম। আর প্রয়োজনের চেয়ে কম হরমোন তৈরি হলে তাকে বলে হাইপোথাইরয়েডিজম। বয়স্ক মহিলাদের মধ্যে হাইপোথাইরয়েডিজম বেশি দেখা যায়। আয়োডিনের অভাব বা পিটুইটারি গ্রন্থিতে টিউমারের কারণেও এই রোগ হতে পারে। শুরুতে ধরা পড়লে থাইরয়েডের চিকিৎসা সহজ হয়।