
চারিদিকে প্রচণ্ড গরম। তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে নানা ধরনের রোগের ঝুঁকিও বাড়ছে। এই সময় ত্বকের সমস্যা, চোখের রোগ, এমনকি চিকেন পক্সের মতো অসুখও হানা দেয়। তাই আগে থেকে সতর্ক থাকা খুব জরুরি। বিশেষ করে শিশু, বয়স্ক এবং অসুস্থদের সাবধানে থাকতে হবে। এই গরমে সুস্থ থাকতে কিছু বিষয় অবশ্যই মাথায় রাখা দরকার।
এক
সকাল ১১টা থেকে দুপুর ৩টে পর্যন্ত সরাসরি রোদ এড়িয়ে চলুন। এই সময় শিশু, বয়স্ক এবং গর্ভবতী মহিলাদের অতিরিক্ত সতর্ক থাকতে হবে। পারলে এই সময়ে বাড়ির বাইরের কাজ করবেন না। সরাসরি রোদ লাগলে সানস্ট্রোকের ঝুঁকি বাড়ে।
দুই
এই গরমে ডিহাইড্রেশন বা শরীরে জলের ঘাটতি হওয়া খুব স্বাভাবিক। তাই প্রচুর পরিমাণে জল খান। জল শরীর থেকে টক্সিন বার করে দেয় এবং বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গকে সচল রাখতে সাহায্য করে। সুস্থ থাকতে জল পানের বিকল্প নেই।
তিন
গরমকালে খাবার খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। খাবারে ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস জন্মানোর আশঙ্কাও বেশি থাকে। তাই যা খাচ্ছেন, তা টাটকা ও ভালো কিনা, তা নিশ্চিত করুন। খাওয়ার আগে অবশ্যই ভালো করে হাত ধুয়ে নেবেন।
চার
এই সময় কনজাংটিভাইটিসের মতো চোখের রোগও খুব ছড়ায়। চলতি কথায় একে 'জয় বাংলা' বলা হয়। এটি এড়াতে আগে থেকেই সতর্ক হন। নিয়মিত পরিষ্কার জল দিয়ে চোখ ধুয়ে নিন। আর বারবার চোখ চুলকানো বা রগড়ানো এড়িয়ে চলুন।
পাঁচ
গরমে ত্বকের নানা সমস্যা দেখা দিতে পারে। অতিরিক্ত ঘামের কারণেও ত্বকে র্যাশ বা অন্যান্য সমস্যা হতে পারে। পর্যাপ্ত পরিমাণে জল খেলে শরীর ভেতর এবং বাইরে—দুই দিক থেকেই ঠান্ডা থাকে।
Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News