Jamun Benefits: হার্টের স্বাস্থ্য থেকে ডায়াবেটিস, রইল জামের দারুন সব ৫ উপকারিতা

Published : Jun 13, 2026, 02:38 PM IST

Jamun Benefits: জাম ফল পুষ্টিগুণে ভরপুর। এর টক-মিষ্টি স্বাদ ছোট থেকে বড় সকলেরই প্রিয়। কিন্তু জানেন কি, রোজ জাম খেলে শরীরে কী কী উপকার হতে পারে? আসুন এই ফটো গ্যালারিতে জেনে নেওয়া যাক।

PREV
15
ডিহাইড্রেশন থেকে বাঁচায়
জাম ফলে জলের পরিমাণ অনেক বেশি থাকে। তাই এটি খেলে শরীর ডিহাইড্রেশনের সমস্যা থেকে মুক্তি পায় ও সতেজ থাকে।
25
ডায়াবেটিসে উপকারী
জাম ফলের গ্লাইসেমিক ইনডেক্স খুব কম। এই কারণে ডায়াবেটিসের রোগীরাও নিশ্চিন্তে এই ফল খেতে পারেন।
35
হজমশক্তি বাড়াতে সাহায্য করে
জামে প্রচুর পরিমাণে ফাইবার ও ভিটামিন সি রয়েছে। এই উপাদানগুলি হজমশক্তি বাড়াতে এবং অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে।
45
হার্টের স্বাস্থ্য ভালো রাখে
জাম ফলে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। এটি রক্তচাপ নিয়ন্ত্রণে রেখে হার্টকে সুস্থ রাখতে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে।
55
ত্বকের জেল্লা বাড়ায়
ত্বকের কালচে ভাব বা ট্যান দূর করে উজ্জ্বলতা ফিরিয়ে আনতে রোজ জাম খেতে পারেন। এটি মুখের দাগছোপ কমাতেও সাহায্য করে।

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

Read more Photos on
click me!

Recommended Stories