রক্তচাপ ঠিকমতো নিয়ন্ত্রণে না রাখলে হৃদরোগ, স্ট্রোকের মতো গুরুতর সমস্যা হতে পারে। ডায়েটে এমন কিছু স্বাস্থ্যকর পানীয় রাখতে পারেন, যা রক্তচাপ কমাতে সাহায্য করে।
জবা ফুলের চা গরম বা ঠান্ডা, দু'ভাবেই খেতে পারেন। এর মধ্যে থাকা পলিফেনল রক্তনালী প্রসারিত করে, ফলে রক্তচাপ কমাতে সাহায্য করে।
26
বেদানার রস
বেদানায় প্রচুর শক্তিশালী অ্যান্টিঅক্সিড্যান্ট রয়েছে। এটি ধমনীর স্বাস্থ্য রক্ষা করে এবং উচ্চ রক্তচাপের জন্য দায়ী এনজাইমের কাজ আটকে দেয়।
36
বিটের রস
বিটে প্রচুর ডায়েটারি নাইট্রেট থাকে, যা শরীরে গিয়ে নাইট্রিক অক্সাইডে পরিণত হয়। এটি রক্তনালীকে প্রসারিত করে এবং রক্ত চলাচল সহজ করে। উচ্চ রক্তচাপ থাকলে রোজ বিটের রস খেলে ব্লাড প্রেশার অনেকটাই কমে।
46
কমলালেবুর রস
কমলালেবুতে অ্যান্টিঅক্সিড্যান্ট এবং অ্যান্টি-ইনফ্ল্যামেটরি গুণ রয়েছে। উচ্চ রক্তচাপের রোগীরা রোজ কমলালেবুর রস খেলে রক্তচাপ কমাতে সাহায্য পাবেন।
56
প্রুন জুস
প্রুন হার্টের স্বাস্থ্যের জন্য খুব উপকারী। এতে থাকা অ্যান্টিঅক্সিড্যান্ট, পটাশিয়াম এবং ফাইবার রক্তচাপ কমাতে সাহায্য করে। মহিলারা এর থেকে দৈনিক পটাশিয়াম চাহিদার প্রায় ২৭ শতাংশ পেতে পারেন।
66
সতর্কতা
এই পানীয়গুলো রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে ঠিকই, কিন্তু যাঁরা ইতিমধ্যেই ওষুধ খান, তাঁরা ডাক্তারের পরামর্শ নিয়েই এগুলো ডায়েটে যোগ করবেন।