Stress Eating: টেনশনে ভুগছেন? এই ৪ ধরনের খাবার ভুলেও খাবেন না, বিপদ বাড়বে

Published : Aug 09, 2026, 11:43 PM IST

টেনশন বা স্ট্রেস বাড়লে আমাদের মধ্যে কয়েকটা বিশেষ ধরনের খাবার খাওয়ার ইচ্ছে জাগে। সাধারণত, এই সময় আমরা বেশি ফ্যাট আর চিনিযুক্ত খাবার খাই। কিন্তু এই খাবারগুলোই শরীরের আরও বেশি ক্ষতি করে। জেনে নিন কোন কোন খাবার এই সময়টায় এড়িয়ে চলবেন।

PREV
14
মিষ্টি জাতীয় খাবার
স্ট্রেস বাড়লে মিষ্টি খাবার খাওয়ার প্রবণতা বাড়ে। কিন্তু এতে কর্টিসোল হরমোনের উৎপাদন বেড়ে যায়, যা আপনার ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে।
24
প্রসেসড খাবার
স্ট্রেসের সময় প্রসেসড বা প্যাকেটজাত খাবার বেশি খেলে ব্লাড সুগারের মাত্রা হঠাৎ বেড়ে যায়। এর ফলে শরীরে ক্লান্তিও আসতে পারে।
34
মদ
অনেকেই ভাবেন, মদ খেলে মানসিক চাপ কমে। কিন্তু স্ট্রেসের সময় মদ্যপান করলে ঘুমের সমস্যা হয় এবং মানসিক স্বাস্থ্য আরও খারাপ হতে পারে।
44
ক্যাফেইন পানীয়
ক্যাফেইন যুক্ত পানীয়, যেমন কফি বা এনার্জি ড্রিঙ্ক, আমাদের চাঙ্গা করে তোলে। কিন্তু মানসিক চাপ থাকলে এটি উল্টে স্ট্রেস আরও বাড়িয়ে দিতে পারে।

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

Read more Photos on
click me!

Recommended Stories