Travel Tips: পুরুলিয়া মানেই শাল, মহুয়া, পলাশের সমাহার। কিন্তু জানেন কি, পুরুলিয়াতেও রয়েছে ঘন পাইন বন? দার্জিলিংয়ের মতো অনুভূতি দেবে অযোধ্যা পাহাড় যাওয়ার পথের এই পাইন বন।

Travel Tips: পুরুলিয়া…সৌন্দর্যে ভরপুর এই জায়গায় বারবার ছুটে যাওয়া যায় (Travel Tips)। পাহাড়-ঝর্ণা-জঙ্গল নিয়ে প্রকৃতির সমাহার, অপরদিকে ইতিহাসের হাতছানি, সবকিছু নিয়ে আপামর বাঙালির কাছে খুব প্রিয় ও আপন একটি জায়গা হল পুরুলিয়া। কিন্তু কখনও কি পুরুলিয়ায় পাইন বন দেখেছেন? শুনে অবাক হচ্ছেন? কিন্তু সত্যিই এখানে আপনি পাইন বনের সমাহার দেখতে পাবেন, ঠিক যেমন দার্জিলিং যাওয়ার সময়ে দেখতে পান।

দার্জিলিং নয়, পুরুলিয়াতেই রয়েছে ঘন পাইন বন!

পুরুলিয়া মানেই আমরা বুঝি শাল, মহুয়া, পলাশ গাছের সমাহার। বসন্তে লাল পলাশে ছেয়ে যায় গোটা জেলা। কিন্তু এসবকে ছাপিয়ে এখন পাইন কিবনও আছে দেখার মতো, যা অনেকেরই অজানা। অযোধ্যা পাহাড় যাওয়ার পথে আপনি অজস্র পাইন গাছ দেখতে পারবেন। অযোধ্যা হিল টপে ওঠার রাস্তায়, বিশেষ করে মাঠা ফরেস্ট রেঞ্জের কাছে এই পাইন বন গড়ে উঠেছে। বন দফতরের উদ্যোগে লাগানো এই পাইন গাছগুলো এখন বেশ বড় হয়ে ঘন জঙ্গলের আকার নিয়েছে।

অযোধ্যা পাহাড়ের পথে লুকিয়ে আছে এই ম্যাজিক

সে এক অনন্য অভিজ্ঞতা। শান্ত পরিবেশে নিরিবিলিতে সময় কাটানোর পাশাপাশি ছবি, ভিডিও করার জন্য এই জায়গার জুড়ি মেলা ভার। উঁচু উঁচু পাইন গাছের নীচে দিয়ে হেঁটে যাওয়া এক আলাদাই অনুভূতি দেবে আপনাকে। সেইসঙ্গে পাতার খসখস শব্দ আর পাইন গাছের ফাঁক কিউদিয়ে আসা রোদের আলো এক মায়াবী পরিবেশ তৈরি করবে। যারা ফটোগ্রাফি ভালোবাসেন, তাঁদের জন্য এই জায়গা স্বর্গ।

তাই পরের বার পুরুলিয়া গেলে শুধু মার্বেল লেক, বামনি ফলস বা আপার ড্যাম নয়, ঘুরে আসুন এই অচেনা পাইন বন থেকেও। সপ্তাহান্তে কলকাতা থেকে একদিনের ট্রিপে অনায়াসে ঘুরে আসা যায়। দার্জিলিংয়ের ফিল পেতে আর পাহাড়ে ছুটতে হবে না, পুরুলিয়াই আপনাকে দেবে একই রকম ম্যাজিক।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।