Body Fat: Body Fat: রইল শরীরের চর্বি কমানোর ৪টি সহজ উপায়, আজই শুরু করুন, ওজন কমবে ঝটপট

Published : Aug 22, 2026, 11:38 PM IST

অতিরিক্ত ওজন আর শরীরে জমে থাকা চর্বি নিয়ে চিন্তায়? কয়েকটি সহজ নিয়ম মেনে চললেই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। জেনে নিন সেই ৪টি উপায়।

PREV
14
হাঁটার অভ্যাস তৈরি করুন
বিশেষজ্ঞরা বলছেন, রোজ অন্তত ১০,০০০ থেকে ১২,০০০ পা হাঁটার চেষ্টা করুন। নিয়মিত হাঁটলে শরীরের ফ্যাট সেলগুলো সক্রিয় হয় এবং অতিরিক্ত ক্যালোরি ঝরে যায়।
24
সকালের খাবারে রাখুন স্বাস্থ্যকর ফ্যাট
দিন শুরু করুন কার্বোহাইড্রেটের বদলে স্বাস্থ্যকর ফ্যাটযুক্ত খাবার দিয়ে। এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। শরীরে চর্বি জমবে নাকি ঝরবে, তা কিন্তু ব্লাড সুগারের ওপর অনেকটাই নির্ভর করে।
34
বেশি করে ফাইবার খান
প্রতিবার খাওয়ার আগে ফাইবার-সমৃদ্ধ খাবার খান। এতে পেট অনেকক্ষণ ভরা থাকে এবং অতিরিক্ত খাওয়া থেকেও বিরত থাকবেন। ফলে ক্যালোরি গ্রহণও নিয়ন্ত্রণে থাকে।
44
তাড়াতাড়ি রাতের খাবার সারুন
রাতে ঘুমানোর অন্তত চার ঘণ্টা আগে ডিনার সেরে ফেলুন। যারা ওজন কমাতে চান, তাদের জন্য এই অভ্যাসটি দারুণ কার্যকরী হতে পারে। এতে হজমের জন্য শরীর যথেষ্ট সময় পায়।

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

Read more Photos on
click me!

Recommended Stories