অনেকক্ষণ না খেয়ে থাকলে রক্তে শর্করার পরিমাণ কমে যায়। এই কারণেও কিন্তু মাথাব্যথা হতে পারে।
25
আপনার হয়তো তেষ্টা পায়নি, কিন্তু শরীরে জলের পরিমাণ কমলে বা ডিহাইড্রেশন হলে কয়েক ঘণ্টা পরেও মাথাব্যথা হতে পারে। তাই পর্যাপ্ত জল পান করা জরুরি।
35
সময়মতো না ঘুমানো বা ছুটির দিনে ঘুমের রুটিন বদলে ফেলা মস্তিষ্কের কাজে প্রভাব ফেলে। এর ফলেও মাথাব্যথা হতে পারে।
45
ঘাড় ঝুঁকিয়ে কাজ করলে মাথার খুলির পেশিতে প্রচণ্ড চাপ পড়ে। ঘণ্টার পর ঘণ্টা মোবাইল বা কম্পিউটারের দিকে তাকিয়ে থাকলেও চোখের উপর চাপ পড়ে, যা মাথাব্যথার কারণ হয়।
55
অতিরিক্ত মানসিক চাপের কারণে আমাদের চোয়াল এবং কাঁধের পেশি নিজের অজান্তেই শক্ত হয়ে যায়। মাথার খুলির পেশিতেও টান পড়ে, যা থেকে মাথাব্যথা শুরু হয়।