বন্ধুদের ট্রিপে হোটেল বুক বা গাড়ির দরদাম করতে ভয়? জেনে নিন কেন এমন হয়

Published : Nov 25, 2026, 11:30 PM IST
Foreign solo traveller Delhi

সংক্ষিপ্ত

Friends Trip: সারাদিন কী খাবেন, কী পরবেন তা নিয়ে সমস্যা নেই, কিন্তু বন্ধুমহলে বেড়াতে যাওয়ার প্ল্যানে হোটেল বুক বা গাড়ির দর কষাকষির দায়িত্ব পেলেই অস্বস্তি শুরু হয়? এটা সিদ্ধান্তহীনতা নয়, দায়িত্বের ভয় থেকে হয়। জেনে নিন কারণ ও সমাধান।

Tourism: সিদ্ধান্ত নিতে পারেন না তা নয়। সারাদিনে কী খাবেন, কী পরবেন বা কোন অনুষ্ঠানে যাবেন, কী উপহার দেবেন — ছোটখাটো বিষয়গুলি নিয়ে কোনও সমস্যা নেই। কিন্তু অসুবিধা শুরু হয় বন্ধুমহলে বেড়াতে যাওয়ার পরিকল্পনায় আপনাকে হোটেল বুক করতে বললে বা গাড়ি নিয়ে দর কষাকষির দায়িত্বটি দেওয়া হলে। অনেকেই এই সমস্যায় ভোগেন। এর পিছনে আসল কারণ হল Evaluation Anxiety বা বিচারিত হওয়ার ভয়।

কেন এমন হয়?

ছোট সিদ্ধান্তে ভুল হলে ক্ষতি শুধু আপনার। কিন্তু গ্রুপের হয়ে হোটেল বুক করা বা গাড়ি ঠিক করার সময় মনে হয় — যদি হোটেল খারাপ হয়, যদি টাকা বেশি নিয়ে নেয়, তাহলে সবাই আমাকেই দোষ দেবে। সবাই ভাববে আমি কিছুই পারি না।

এই ভাবনা থেকেই দু'টি জিনিস কাজ করে:

১. পারফেকশনিজম: মনে হয় আমাকে একদম সেরা ডিলটাই বের করতে হবে। একটু ভুল হলেই আমি ব্যর্থ।

২. অতিরিক্ত দায়িত্ববোধ: মনে হয় পুরো ট্রিপের আনন্দের দায়িত্ব আমার কাঁধে।

আসলে বন্ধুরা এত কিছু ভাবে না। তারা শুধু চায় কেউ একজন কাজটা করে দিক।

অতিরিক্ত সিদ্ধান্ত কেন ক্লান্তিকর:

প্রতিদিন প্রচুর সিদ্ধান্ত নিতে হলে এই ক্লান্তি তৈরি হয়। প্রত্যেকেরই রোজ এমন কাজ বা দায়িত্ব থাকে, যেখানে খুব অল্প সময়ের মধ্যে অনেক কিছু ঠিক করতে হয়। যেমন—একজন বিচারক বা শল্যচিকিৎসকের সিদ্ধান্তের উপর অন্য মানুষের জীবন-মরণ নির্ভর করে। তেমনই, ব্যক্তি বিশেষের পেশা বা ব্যক্তিগত সিদ্ধান্তের উপর তাঁর কর্মজগত, পারিবারিক জীবনের ভালমন্দ নির্ভর করে।

সমাধান কী?

১. অপশন দিন, একা সিদ্ধান্ত নেবেন না: "আমি বুক করছি" না বলে বলুন, "আমি ২-৩টে হোটেল দেখেছি, একটায় ব্রেকফাস্ট ফ্রি, আরেকটা লোকেশনে ভালো। কোনটা করব বল?" এতে দায়িত্ব ভাগ হয়ে যায়।

২. আগে বাজেট ঠিক করে নিন: দরদাম করার আগে জিজ্ঞেস করুন, "গাড়ির জন্য ম্যাক্স কত পর্যন্ত যাব? ৩০০০ ঠিক আছে?" একটা লিমিট পেয়ে গেলে দরদাম করতে চাপ কম লাগবে।

আপনি সিদ্ধান্ত নিতে পারেন না এমন নয়। আপনি শুধু সবাইকে খুশি করতে গিয়ে নিজের ওপর বেশি চাপ দিয়ে ফেলেন।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

Read more Articles on
click me!

Recommended Stories

কুকারে এই ৫টি খাবার রান্না করছেন? অজান্তেই শরীরে ঢুকছে বিষ, এখনই সাবধান হন
শীত পড়তেই ত্বক ফাটছে? দামি ক্রিম নয়, রোজকার পাতে রাখুন এই ৫ খাবার, ফিরবে পার্লারের মতো জেল্লা