প্যাকেটে Frozen Dessert লেখা দেখছেন? এটা আইসক্রিম নয়, রোজ খেলে বাচ্চার বড় ক্ষতি হতে পারে

Published : Jul 23, 2026, 10:07 PM IST
frozen dessert side effects on childrens health

সংক্ষিপ্ত

গরমে দোকান থেকে আইসক্রিম কিনে আনছেন? প্যাকেটটা ভালো করে দেখুন। Ice Cream না লিখে Frozen Dessert লেখা থাকলে সেটায় দুধ নেই, আছে শুধু চিনি আর পাম অয়েল। বাচ্চাকে রোজ খাওয়ালে পুষ্টির বদলে অসুখ ডেকে আনবেন।

গরম মানেই আইসক্রিম। বাচ্চা থেকে বড় সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে যায়। দোকানে গিয়ে আমরা বেশিরভাগ সময় রঙ আর ফ্লেভার দেখেই প্যাকেট তুলে নিই। দাম ১০ টাকা কম হলেও ক্ষতি নেই ভাবি।

কিন্তু এই ১০ টাকা বাঁচাতে গিয়ে আপনি কী কিনছেন জানেন? হয়তো আইসক্রিম না, ফ্রোজেন ডেসার্ট।

আইসক্রিম আর ফ্রোজ়েন ডেসার্ট - তফাতটা আকাশ-পাতাল

FSSAI-এর নিয়ম খুব পরিষ্কার। যেটাকে আইসক্রিম বলা হবে তাতে কমপক্ষে ১০% দুধের ফ্যাট বা Milk Fat থাকতেই হবে। সাথে থাকবে দুধ, ক্রিম, চিনি। এই দুধের ফ্যাটই আইসক্রিমকে নরম, ক্রিমি করে আর শরীরে দেয় ক্যালসিয়াম ও প্রোটিন।

আর ফ্রোজেন ডেসার্ট? এখানে গল্পটা পুরো উল্টো। কোম্পানি খরচ কমাতে দুধের ফ্যাট বাদ দিয়ে দেয়। তার জায়গায় দেয় ভেজিটেবল ফ্যাট বা পাম অয়েল। দুধ থাকে নামমাত্র বা একদমই থাকে না। চিনির পরিমাণ থাকে আকাশছোঁয়া। দেখতে আর খেতে একরকম লাগলেও পুষ্টিগুণ শূন্য।

সবচেয়ে চালাকি যেটা করে কোম্পানিগুলো, প্যাকেটের সামনে বড় করে কার্টুন আর ফ্লেভারের নাম লিখে দেয়। আর পেছনে বা পাশে খুব ছোট্ট অক্ষরে লিখে দেয় Frozen Dessert। আমরা সেটা না পড়েই বাচ্চার হাতে ধরিয়ে দিই।

রোজ খেলে বাচ্চার কী ক্ষতি হতে পারে?

মাঝে মাঝে ১টা খেলে কিছু হবে না। কিন্তু রোজকার অভ্যাস হয়ে গেলে বিপদ।

১. পুষ্টির অভাব: বাচ্চা ভাবছে দুধ-ক্রিম খাচ্ছে। আসলে শুধু চিনি আর ফ্যাট ঢুকছে পেটে। এর ফলে হাড়ের বৃদ্ধি, দাঁতের সমস্যা হতে পারে কারণ ক্যালসিয়াম পাচ্ছে না।

২. স্থূলতা আর ডায়াবেটিসের ঝুঁকি: ভেজিটেবল ফ্যাট আর বেশি চিনি ছোট থেকেই ওজন বাড়ায়। বড় হয়ে সুগার, হার্টের অসুখের সম্ভাবনাও বাড়ে।

৩. পেটের সমস্যা: অনেক বাচ্চার পাম অয়েল হজম হয় না। ফলে গ্যাস, পেট খারাপ লেগেই থাকে।

৪. টাকার অপচয়: আপনি পুষ্টিকর ভেবে টাকা খরচ করছেন, কিন্তু পাচ্ছেন শুধু ফাঁপা ক্যালরি।

দোকানে গিয়ে ৫ সেকেন্ডে আসলটা চিনবেন কী করে?

প্যাকেট হাতে নিয়েই এই ৩টে কাজ করুন।

১. সামনের লেখা পড়ুন: বড় করে Ice Cream লেখা আছে তো? যদি Frozen Dessert, Milk Dessert, Analog Ice Cream লেখা থাকে তাহলে সেটা আসল না।

২. Ingredients চেক করুন: লিস্টের প্রথমেই Milk, Milk Solids, Cream আছে কিনা দেখুন। আর Vegetable Oil, Palmolein Oil, Edible Vegetable Fat লেখা থাকলেই বুঝবেন ওটা ফ্রোজ়েন ডেসার্ট।

৩. দাম আর ওজন মেলান: একই সাইজের ফ্রোজ়েন ডেসার্টের দাম আইসক্রিমের থেকে ১৫-২০ টাকা কম হয়। কারণ দুধের দাম বেশি।

বাচ্চাকে আইসক্রিম খেতে বারণ করছি না। গরমে ১টা আইসক্রিম সবারই প্রাপ্য। কিন্তু সেটা যেন আসল দুধের আইসক্রিম হয়। সপ্তাহে ১ দিন, পরিমাণ মতো।

পরের বার দোকানে যাওয়ার আগে প্যাকেটটা ১বার উল্টে দেখুন। আপনার এই ছোট্ট সচেতনতাই আপনার বাচ্চাকে সুস্থ রাখবে।

PREV

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

Read more Articles on
click me!

Recommended Stories

বাথরুমে মোবাইল নিয়ে যান? ডাক্তাররা বলছেন এই ১টা অভ্যাসেই বারবার অসুস্থ হচ্ছেন আপনি
রাত না সকাল? বিশেষজ্ঞরা বলছেন এই সময়ে তেল মাখলেই চুল হবে লম্বা আর ঘন