Golden Pothos: আপনার মানি প্ল্যান্ট কি সত্যিই টাকা টানতে পারছে? চিনে নিন 'গোল্ডেন পোথোস', আর জেনে নিন ফেং শুই মতে সঠিক দিক এবং ৩টি নিয়ম যা আপনার ঘরে সুখ-সমৃদ্ধি আনবে।
আপনি যদি সম্পদ আর সাফল্য চান, তাহলে যেকোনো মানি প্ল্যান্ট ঘরে রাখলে চলবে না। আপনাকে 'গোল্ডেন পোথোস' লাগাতে হবে। এই গাছ চেনা খুব সহজ; এর পাতাগুলো হার্ট-শেপের হয় আর তাতে সোনালি-হলুদ ছাপ থাকে। ফেং শুই মতে, এই সোনালি রঙ সরাসরি সোনা ও টাকাপয়সার প্রতীক। এই গাছ ঘরে থাকলে চুম্বকের মতো টাকা আকর্ষণ করে।
26
গণেশ এবং শুক্র গ্রহের প্রতীক
শুধু সঠিক গাছ থাকলেই হবে না, তাকে সঠিক দিকেও রাখতে হবে। ফেং শুই অনুযায়ী, ঘরের দক্ষিণ-পূর্ব দিক হলো সম্পদের কোণ। আপনার গোল্ডেন পোথোস গাছটি এখানেই রাখুন। এই দিকটি গণেশ এবং শুক্র গ্রহের প্রতীক, যা সমৃদ্ধি ও সম্পদের কারক। এই দিকে গাছ রাখলে বাস্তু দোষ কেটে যায় এবং আর্থিক উন্নতি হয়।
36
নেতিবাচক শক্তির প্রবাহ
এটা খুব জরুরি। গোল্ডেন পোথোসের লতা যেন কখনও নিচের দিকে ঝুলে না থাকে। নিচের দিকে ঝুলে থাকা লতা আর্থিক ক্ষতি বা নেতিবাচক শক্তির প্রবাহ বোঝায়। তাই কাঠের সাপোর্ট বা দড়ি দিয়ে গাছটিকে উপরের দিকে বাড়তে দিন। গাছ যত উপরে উঠবে, আপনার আয় এবং কেরিয়ারেও তত উন্নতি হবে।
এই গাছের সঠিক যত্ন নেওয়া মানে সাক্ষাৎ ধনদেবতার পুজো করা। আপনার গোল্ডেন পোথোস গাছটিকে সবসময় পরিষ্কার রাখুন, পাতাগুলো যেন চকচক করে এবং স্বাস্থ্যকর থাকে। শুকনো বা হলুদ পাতা দেখলেই সঙ্গে সঙ্গে ফেলে দিন। কারণ এগুলো অপ্রয়োজনীয় খরচ এবং শক্তিক্ষয়ের প্রতীক। পাতা যত তাজা থাকবে, পজিটিভ এনার্জি তত বাড়বে।
56
গোল্ডেন পোথোস রাখা খুব শুভ
কাচের বোতল বা জারে গোল্ডেন পোথোস রাখা খুব শুভ। কারণ কাচ জলের প্রতীক এবং জল সম্পদের প্রবাহের সঙ্গে যুক্ত। যদি মাটির পাত্র ব্যবহার করেন, তবে খেয়াল রাখুন সেটি যেন পরিষ্কার ও সুন্দর হয়। ভাঙা বা ক্ষতিগ্রস্ত পাত্রে গাছ রাখা এড়িয়ে চলুন, কারণ এটি ঘরে নেতিবাচক শক্তি নিয়ে আসে।
66
পজিটিভ শক্তির প্রবাহকে দুর্বল করে দেয়
ফেং শুই মতে, গোল্ডেন পোথোস গাছকে কোনও কারণেই ঘরের মাঝখানে, বাথরুমের ভেতরে বা একেবারে অন্ধকার জায়গায় রাখবেন না। এই ধরনের জায়গা গাছের বৃদ্ধি আটকে দেয় এবং পজিটিভ শক্তির প্রবাহকে দুর্বল করে দেয়।