রসুনে প্রচুর পুষ্টিগুণ রয়েছে। রোজ দু'কোয়া রসুন খেলে অনেক স্বাস্থ্য সমস্যা দূরে থাকে। রসুনের মধ্যে থাকা শক্তিশালী অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান শরীরকে মরশুমি সংক্রমণের হাত থেকে বাঁচায়।
27
কাঁচা রসুন খেলে অন্ত্রের স্বাস্থ্য ভালো থাকে
রোজ রসুন খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং শরীর চনমনে থাকে। বিশেষজ্ঞরা বলেন, খালি পেটে কাঁচা রসুন খেলে অন্ত্রের স্বাস্থ্য ভালো থাকে এবং হজমের সমস্যাও দূর হয়।
37
রসুন খেলে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমে
রসুনে 'অ্যালিসিন' নামক একটি উপাদান থাকে, যা রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখতে সাহায্য করে। পরিমিত পরিমাণে রসুন খেলে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমে এবং ধমনীতে ব্লকেজ হওয়া আটকায়। ফলে হৃদরোগের ঝুঁকিও অনেকটা কমে যায়।
47
কাঁচা রসুন খেলে লিভারের রোগ প্রতিরোধ করা যায়
কাঁচা রসুন খেলে শরীর থেকে বিষাক্ত পদার্থ বা টক্সিন বের করে দেওয়ার স্বাভাবিক প্রক্রিয়াটি আরও ভালো হয়। স্বাস্থ্যকর খাবারের পাশাপাশি রসুনের সক্রিয় উপাদানগুলি লিভারের কার্যকারিতা বাড়াতেও সাহায্য করে।
57
রসুন রক্তনালীকে নমনীয় করে এবং রক্তচাপ কমাতে সাহায্য করে
রসুন হার্টের স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী। এটি রক্তনালীকে শিথিল করে এবং 'অ্যানজিওটেনসিন' নামক হরমোনের কাজে বাধা দেয়। এই হরমোনটি রক্তনালীকে সংকুচিত করে রক্তচাপ বাড়িয়ে দেয়। ফলে রসুন রক্তচাপ কমাতে সাহায্য করে। এর মাধ্যমে দীর্ঘমেয়াদে হৃদরোগ, স্ট্রোক এবং উচ্চ রক্তচাপের ঝুঁকি অনেকটাই কমে যায়।
67
খারাপ কোলেস্টেরল কমায় এবং ভালো কোলেস্টেরল বাড়ায়
গবেষণায় দেখা গেছে, নিয়মিত রসুন খেলে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে থাকে। এটি খারাপ কোলেস্টেরল কমায় এবং ভালো কোলেস্টেরল বাড়ায়। এর ফলে ধমনী নমনীয় থাকে এবং এতে 'প্ল্যাক' (plaque) জমতে পারে না।
77
কাঁচা রসুন ইনসুলিন সেনসিটিভিটি উন্নত করে
কাঁচা রসুন ইনসুলিন সেনসিটিভিটি উন্নত করে এবং গ্লুকোজ মেটাবলিজম নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এটি স্বাভাবিকভাবেই ফাস্টিং ব্লাড সুগারের মাত্রা কমায়। ফলে প্রি-ডায়াবেটিসের ঝুঁকিও কমে।