পছন্দের গান বাজলেই পা নাচে? জানেন কি এই অভ্যাসেই মস্তিষ্ক থাকবে ১০ বছর তরুণ, স্মৃতিশক্তি বাড়বে দ্বিগুণ!

Published : Nov 19, 2026, 02:30 PM IST
Music

সংক্ষিপ্ত

পছন্দের গানটা বাজলেই কি পা দুটো আপনা থেকেই নেচে ওঠে? মন ভালো করার এই সহজ অভ্যাসটি কিন্তু মস্তিষ্কের জন্যও বেশ উপকারী হতে পারে। কারণ, নাচের সময় শুধু শরীর নড়ে না, একই সঙ্গে কাজ করে মস্তিষ্কের একাধিক অংশ।

পছন্দের গানটা বাজলেই কি পা দুটো আপনা থেকেই নেচে ওঠে? মন ভালো করার এই সহজ অভ্যাসটি কিন্তু মস্তিষ্কের জন্যও বেশ উপকারী হতে পারে। কারণ, নাচের সময় শুধু শরীর নড়ে না, একই সঙ্গে কাজ করে মস্তিষ্কের একাধিক অংশ। কখনও একা, কখনও বন্ধুদের সঙ্গে, আবার কখনও ঘরের মধ্যেই নিজের মনে একটু পা মেলানো। মন ভালো করার এই সহজ অভ্যাসটি কিন্তু মস্তিষ্কের জন্যও বেশ উপকারী হতে পারে।

ভাবছেন কীভাবে? বিজ্ঞানীরা বলছেন, নাচের সময় শুধু শরীরের অঙ্গপ্রত্যঙ্গ নড়াচড়া করে না, একই সঙ্গে কাজ করে মস্তিষ্কের একাধিক অংশ।

নাচ কীভাবে মস্তিষ্ককে সক্রিয় রাখে?

১. স্মৃতিশক্তি বাড়ায়: নাচের স্টেপ মনে রাখা, গানের বিটের সঙ্গে তাল মেলানো—এই পুরো প্রক্রিয়াটাই মস্তিষ্কের জন্য এক দারুণ ব্যায়াম। গবেষণায় দেখা গেছে, নিয়মিত নাচ করলে মস্তিষ্কের হিপোক্যাম্পাস অংশটি সক্রিয় হয়, যা আমাদের স্মৃতি ও শেখার ক্ষমতা নিয়ন্ত্রণ করে। তাই বয়স বাড়লেও স্মৃতিভ্রংশের ঝুঁকি অনেক কমে।

২. ডিপ্রেশন ও স্ট্রেস কমায়: নাচ করার সময় মস্তিষ্ক থেকে ডোপামিন, সেরোটোনিন ও এন্ডোরফিনের মতো হ্যাপি হরমোন নিঃসৃত হয়। এই হরমোনগুলো মুহূর্তে মন ভালো করে দেয়, উদ্বেগ ও একাকীত্ব কমায়। তাই মন খারাপ হলেই একটু নেচে নিন, ওষুধ ছাড়াই ম্যাজিকের মতো কাজ করবে।

৩. মস্তিষ্ককে তরুণ রাখে: একটি গবেষণায় দাবি করা হয়েছে, সপ্তাহে ২-৩ দিন মাত্র ৩০ মিনিট করে নাচ করলে মস্তিষ্কের বয়স ১০ বছর পর্যন্ত কমে যেতে পারে। কারণ, নাচের সময় মস্তিষ্কের মোটর কর্টেক্স, সেনসরি কর্টেক্স ও সেরিবেলাম একসঙ্গে কাজ করে। ফলে মনোযোগ, ভারসাম্য ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ে।

৪. আলঝাইমারের ঝুঁকি কমায়: বয়স্কদের ক্ষেত্রে নাচ সবচেয়ে বেশি উপকারী। নিয়মিত নাচ পার্কিনসন বা আলঝাইমারের মতো নিউরোডিজেনারেটিভ রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে।

তাই জিমে গিয়ে ঘাম ঝরাতে ইচ্ছা না করলে, ঘরের দরজা বন্ধ করে পছন্দের গানে শুধু ১৫ মিনিট নাচুন। শরীর ফিট থাকবে, মনও ভালো থাকবে, আর মস্তিষ্ক থাকবে একেবারে সতেজ।

PREV

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

Read more Articles on
click me!

Recommended Stories

Old Saree Reuse: পুরনো শাড়ি ফেলবেন না! ঘর সাজানোর দারুণ ৭টি আইডিয়া
পাওয়ার ব্যাংক ব্যবহারের সময় এই ৫ মারাত্মক ভুল করবেন না, নষ্ট হবে ফোনের ব্যাটারি, বাড়বে বিস্ফোরণের ঝুঁকি