Heart Attack হার্ট অ্যাটাক হওয়ার আগে বেশিরভাগ ক্ষেত্রেই শরীর কিছু আগাম ইঙ্গিত দেয়। ঠিক সময়ে এই লক্ষণগুলো ধরতে পারলে সহজেই হার্টকে বড়সড় বিপদের হাত থেকে বাঁচানো সম্ভব।
হার্ট অ্যাটাকের এক মাস আগে থেকে শরীরে নানা রকম অস্বস্তি
Heart Attack হার্ট অ্যাটাকের আগে শরীর বেশ কিছু সতর্কবার্তা দেয়। সময়মতো এগুলো বুঝতে পারলে প্রাণ বাঁচানো সম্ভব। সাম্প্রতিক একটি গবেষণায় দেখা গেছে, ৯৫ শতাংশ মহিলাই হার্ট অ্যাটাকের এক মাস আগে থেকে শরীরে নানা রকম অস্বস্তি অনুভব করেন।
27
হার্ট অ্যাটাকের সবচেয়ে সাধারণ লক্ষণ
নারী-পুরুষ নির্বিশেষে হার্ট অ্যাটাকের সবচেয়ে সাধারণ লক্ষণ হলো বুকে ব্যথা। তবে মহিলাদের ক্ষেত্রে এই লক্ষণগুলো পুরুষদের চেয়ে বেশ কিছুটা আলাদা হতে পারে। তাই বুকে ব্যথা ছাড়াও অন্যান্য উপসর্গগুলো খেয়াল রাখা জরুরি।
37
হার্ট অ্যাটাকের আরও কিছু লক্ষণ রয়েছে
'হার্ভার্ড হেলথ'-এর একটি সমীক্ষা জানাচ্ছে, শুধু বুকে ব্যথা নয়, হার্ট অ্যাটাকের আরও কিছু লক্ষণ রয়েছে। রাতে ঘুম না হওয়া, অতিরিক্ত ক্লান্তি এবং শ্বাস নিতে কষ্ট হওয়া— এগুলোও হার্ট অ্যাটাকের বড় লক্ষণ। ঠিক সময়ে চিকিৎসা শুরু করলে বিপদ এড়ানো যায়।
ভারতে পুরুষদের তুলনায় মহিলাদের হার্টের সমস্যা বেশি
'এনএসও হেলথ সার্ভে ২০২৫'-এর রিপোর্ট বলছে, ভারতে পুরুষদের তুলনায় মহিলাদের হার্টের সমস্যা বেশি দেখা যায়। পুরুষদের ক্ষেত্রে এই হার ১৩.৫% (লাখে ১৩,৫০৪ জন), সেখানে মহিলাদের ক্ষেত্রে তা ১৭% (লাখে ১৭,০০৬ জন)। মহিলাদের শরীরে হার্ট অ্যাটাকের আগে কী কী লক্ষণ দেখা যায়, চলুন জেনে নিই।
57
মহিলারা অস্বাভাবিক ক্লান্তি অনুভব করতে পারেন
হার্ট অ্যাটাকের কয়েক দিন বা সপ্তাহখানেক আগে থেকে মহিলারা অস্বাভাবিক ক্লান্তি অনুভব করতে পারেন। কাজ করার সময় বা বিশ্রামে থাকা অবস্থায় শ্বাসকষ্ট, বমি বমি ভাব, বদহজম, মাথা ঘোরা বা ঠান্ডা ঘাম হওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। পাশাপাশি অকারণে উদ্বেগ বা বড় কোনো বিপদ ধেয়ে আসছে— এমন অনুভূতিও হতে পারে।
67
হার্ট অ্যাটাকের লক্ষণগুলো আলাদা
নারী ও পুরুষের শারীরিক গঠনের পার্থক্যের জন্যই হার্ট অ্যাটাকের লক্ষণগুলো আলাদা হয়। মহিলাদের করোনারি ধমনীগুলো আকারে ছোট হওয়ায় সেখানে ব্লক ধরা পড়া বেশ কঠিন। এছাড়া হরমোনও বড় ভূমিকা রাখে। ইস্ট্রোজেন হরমোন হার্টকে ভালো রাখে, কিন্তু মেনোপজের পর এর মাত্রা কমে যাওয়ায় মহিলাদের হার্টের রোগের ঝুঁকি বাড়ে।
77
হার্ট অ্যাটাক ঠেকানো সম্ভব
জীবনযাত্রায় সামান্য বদল আনলেই হার্ট অ্যাটাক ঠেকানো সম্ভব। মহিলাদের প্রতিদিনের ডায়েটে ফল, শাকসবজি, গোটা শস্য এবং ফ্যাট-মুক্ত প্রোটিন রাখা উচিত। সপ্তাহে অন্তত ৩০ মিনিট ব্যায়াম করা জরুরি। যোগব্যায়াম ও ধ্যানের মাধ্যমে মানসিক চাপ কমান। ধূমপান ও মদ্যপান এড়িয়ে চলুন এবং নিয়মিত ব্লাড প্রেসার, কোলেস্টেরল ও সুগার পরীক্ষা করান।