জন্মনিরোধক বড়ি নিয়ে তরুণীদের মধ্যে বাড়ছে ‘হরমোন-ভীতি’! ব্রিটেনে ১০ বছরে ১৫% কমল ব্যবহার

Published : Nov 29, 2026, 11:35 PM IST
contraceptive pill

সংক্ষিপ্ত

Contraceptive Pill: জন্মনিরোধক বড়ি নিয়ে তরুণীদের মধ্যে বাড়ছে ভয়! গ্রেট ব্রিটেনে গত এক দশকে ১৬-২৪ বছরের তরুণীদের মধ্যে হরমোনজনিত গর্ভনিরোধক ব্যবহার ৬৪.৬% থেকে কমে ৫০.৩% হয়েছে। বিখ্যাত জার্নাল ‘দ্য ল্যানসেট’-এ প্রকাশিত Natsal-4 রিপোর্ট বলছে, এর নেপথ্যে সোশাল মিডিয়ার অপপ্রচার, ভ্রান্ত ধারণা এবং ‘হরমোনাল হেজিটেন্সি’।

Contraceptive Pill Fear: জন্মনিরোধক বড়ি! তার কাজ কী, কেন মহিলারা এই ধরনের বড়ি খান, সে সম্বন্ধে অনেকেই জানেন। তবে জন্মনিয়ন্ত্রণ ছাড়াও ঋতুস্রাবজনিত বেশ কিছু সমস্যা যেমন অনিয়মিত পিরিয়ড, অতিরিক্ত রক্তপাত, PCOS-এর মতো সমস্যা নিরাময়ের জন্যও চিকিৎসকরা এই ধরনের ওষুধ খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। তবে চিন্তার বিষয় হল, গত এক দশকে গ্রেট ব্রিটেনে তরুণীদের মধ্যে হরমোনজনিত গর্ভনিরোধক পিল ব্যবহারের প্রবণতা মারাত্মকভাবে কমে গিয়েছে। চিকিৎসা বিজ্ঞান বিষয়ক বিখ্যাত জার্নাল ‘দ্য ল্যানসেট’-এ প্রকাশিত চতুর্থ ‘ন্যাশনাল সার্ভে অফ সেক্সুয়াল অ্যাটিটিউডস অ্যান্ড লাইফস্টাইলস’ (Natsal-4)-এর রিপোর্টে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

কী বলছে রিপোর্ট?

লন্ডন স্কুল অফ হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিন, ইউনিভার্সিটি কলেজ লন্ডন এবং গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং ওয়েলসের প্রায় ৭,০০০ মানুষের (বয়স ১৬-৫৯) উপর ২০২২-এর সেপ্টেম্বর থেকে ২০২৪-এর জানুয়ারি পর্যন্ত এই সমীক্ষা চালান। এটি প্রতি দশকে একবার হওয়া বিশ্বের বৃহত্তম যৌন আচরণ বিষয়ক সমীক্ষা। রিপোর্ট অনুযায়ী: - ১৬-২৪ বছর বয়সী তরুণীদের মধ্যে হরমোনাল গর্ভনিরোধক ব্যবহার এক দশকে ৬৪.৬% থেকে কমে ৫০.৩% হয়েছে। - প্রায় প্রতি ৫ জনে ১ জন মহিলা (১৮.৫%) যারা অনাকাঙ্ক্ষিত গর্ভধারণের ঝুঁকিতে রয়েছেন, তারা কোনও কার্যকর গর্ভনিরোধক ব্যবহার করছেন না। - যদিও তরুণীদের মধ্যে হরমোনাল কয়েল (IUD) ব্যবহার ৪% থেকে ১০% বেড়েছে, তবুও তা পিল ব্যবহারের ঘাটতি পূরণ করতে পারেনি।

কেন এই ‘হরমোনাল হেজিটেন্সি’?

গবেষক ও চিকিৎসকরা বলছেন, এর নেপথ্যে রয়েছে সোশ্যাল মিডিয়ার অপপ্রচার।

১. সোশ্যাল মিডিয়ায় ভ্রান্ত ধারণা: কন্টেন্ট ক্রিয়েটররা নানা ধরনের অবৈজ্ঞানিক তথ্য ছড়াচ্ছেন - যেমন হরমোনাল পিল ভবিষ্যতে সন্তান ধারণে স্থায়ী ক্ষতি করে, অজানা পার্শ্বপ্রতিক্রিয়া তৈরি করে। যদিও চিকিৎসা বিজ্ঞান বলছে, বেশিরভাগ ক্ষেত্রে পিল বন্ধ করার পর দ্রুত ফার্টিলিটি ফিরে আসে।

২. প্রাকৃতিক পন্থার উপর অত্যধিক ভরসা: ইনস্টাগ্রাম, টিকটকে ‘ন্যাচারাল’, ‘হলিস্টিক’ পদ্ধতি এবং ফার্টিলিটি-ট্র্যাকিং অ্যাপকে বেশি নির্ভরযোগ্য বলে প্রচার করা হচ্ছে, যা আসলে পিলের মতো কার্যকর নয়।

৩. পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে ভয়: মুড সুইং, মাথা ধরা, ওজন বাড়া, বমি বমি ভাব - এই ধরনের ব্যক্তিগত নেতিবাচক অভিজ্ঞতার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, যা থেকে ‘হরমোন-ভীতি’ তৈরি হচ্ছে।

কলেজ অফ সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথকেয়ারের প্রেসিডেন্ট ডাঃ জারা হায়দার বলেন, স্বাস্থ্য পরিষেবায় অর্থ কাটছাঁট এবং ভালো যৌন শিক্ষার অভাবও এর জন্য দায়ী। তিনি বলেন, “ব্যক্তিগত অভিজ্ঞতা সোশ্যাল মিডিয়ায় ভালো পারফর্ম করে, কিন্তু এক মহিলার খারাপ অভিজ্ঞতা অন্যের ক্ষেত্রে নাও হতে পারে।” বিশেষজ্ঞদের আশঙ্কা, এই ‘হরমোনাল হেজিটেন্সি’র জেরে বাড়ছে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণের ঝুঁকি, যা নিয়ে এখনই সচেতন হওয়া প্রয়োজন।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV

Lifestyle Tips & Articles in Bangla (লাইফস্টাইল নিউজ): Read Lifestyle Tips articles & Watch Videos Online - Asianet Bangla News

Read more Articles on
click me!

Recommended Stories

লাটাগুড়ি-মূর্তি ছেড়ে ডামডিমে থাকবেন? সকালে চা-বাগান, বিকেলে পাহাড়, ভোরে কাঞ্চনজঙ্ঘার দেখা
Cholesterol: রোজ ডিম খেলে কি কোলেস্টেরল বাড়ে? জেনে নিন আসল সত্য