স্নানের পর গা মোছার জন্য আমরা তোয়ালে ব্যবহার করি। কিন্তু একটা তোয়ালে কতবার ব্যবহার করার পর কাচা উচিত? রোজ কাচতে হবে, নাকি সপ্তাহে একবার? অথবা বাজে গন্ধ বেরোলে তবেই কি কাচতে দেবেন?
ভেজা তোয়ালে শুকোতে দেওয়ার সময় মনে প্রশ্ন আসেই, রোজ কাচব? নাকি সপ্তাহে একবার? বিশেষজ্ঞরা বলছেন, এর কোনও নির্দিষ্ট উত্তর নেই। পুরোটাই নির্ভর করে আপনি তোয়ালে কীভাবে ব্যবহার করছেন এবং শুকোচ্ছেন তার উপর।
25
একটি বিখ্যাত ক্লিনিং সংস্থার বিশেষজ্ঞ সাচা ডানের মতে, স্নানের পর তোয়ালে সম্পূর্ণ শুকনো করলে ৩-৪ বার ব্যবহার করা যায়। এরপর কাচা উচিত। তোয়ালে আর্দ্রতা ধরে রাখে, তাই নোংরা না দেখালেও এতে ব্যাকটেরিয়া জন্মাতে পারে।
35
অন্য আরেক বিশেষজ্ঞ ওয়েন্ডি সালাডিগার মতে, ব্যবহারের পর তোয়ালে হ্যাঙ্গারে ভাঁজ না করে মেললে ৫ থেকে ৮ বার পর্যন্ত ব্যবহার করা যায়। তবে তোয়ালে দলা পাকিয়ে বিছানা বা মেঝেতে ফেলার অভ্যাস থাকলে প্রতিবার ব্যবহারের পরেই কেচে নিন।
জিমে বা ওয়ার্কআউটের পর ব্যবহার করা তোয়ালে রোজ কাচুন। কারণ ঘাম এবং জিমের জীবাণু এতে দ্রুত আটকে যায়। আপনার ত্বক সংবেদনশীল (Sensitive Skin) বা অ্যালার্জির সমস্যা থাকলেও রোজ তোয়ালে কাচা ভাল। এছাড়া, বাড়ির সকলে যে হ্যান্ড টাওয়েল ব্যবহার করে, তা ১-২ দিন অন্তর বদলে দিন।
55
মনে রাখবেন, তোয়ালে থেকে ভ্যাপসা গন্ধ (Musty Odor) বেরোলে বুঝতে হবে তাতে ব্যাকটেরিয়া জন্মেছে। এই অবস্থায় তোয়ালেটি গরম জলে এক কাপ সাদা ভিনিগার (White Vinegar) মিশিয়ে কেচে নিন। এতে জীবাণুও মরবে আর তোয়ালে আবার ফ্রেশ হয়ে উঠবে।