মূষলধারে বৃষ্টি শুরু হয়েছে বাংলায়। সঙ্গে বইছে ঠান্ডা হাওয়া। খাতায় কলমে বাংলায় বর্ষাকাল শুরু হয়েছে। আর বর্ষা মানেই খিচুড়ি। খিচুড়ি হল বাঙালির চিরন্তন বাসনা। বাইরে ঝিরঝিরে বৃষ্টি আর পাতে গরম গরম খিচুড়ি, সঙ্গে বেগুনি আর ইলিশ মাছ ভাজা।
মূষলধারে বৃষ্টি শুরু হয়েছে বাংলায়। সঙ্গে বইছে ঠান্ডা হাওয়া। খাতায় কলমে বাংলায় বর্ষাকাল শুরু হয়েছে। আর বর্ষা মানেই খিচুড়ি। খিচুড়ি হল বাঙালির চিরন্তন বাসনা। বাইরে ঝিরঝিরে বৃষ্টি আর পাতে গরম গরম খিচুড়ি, সঙ্গে বেগুনি আর ইলিশ মাছ ভাজা থাকলে তো পুরো জমে ক্ষীর। তবে অনেকেই খিচুড়ি ঠিকমতো রান্না করতে পারেন না। তার মূল কারণ চাল,ডাল ও জলের অনুপাত ঠিক না থাকা। আজ আমরা আপনাকে জানাব কীভাবে আপনি খিচুড়ি আরও সুস্বাদু করতে পারেন।
26
যখনই আপনি খিচুড়ি তৈরি করবেন তখন ভাল স্বাদের চাল ব্যবহার করুন। খিচুড়ির জন্য মোটা বা পুরনো চাল ব্যবহার করলে স্বাদ ভাল হবে না। বাসমতি বা গোবিন্দভোগের মতো চাল ব্যবহার করুন। অথবা লম্বা দানার কোনও চাল ব্যবহার করুন।
36
খিচুড়িতে বিভিন্ন ধরনের সবজি ব্যবহার করতে স্বাদ খুলবে। মটরশুটি, আলু, বাঁধাকপি, মটর, পনির, বিনস, গাজর ইত্যাদি ব্যবহার করুন। এটি শুধুমাত্র খিচুড়ির স্বাদ বাড়াতে কাজ করবে না, এটি স্বাস্থ্যকরও করে তুলবে।
46
খিচুড়িতে আলু বা কপি দিলে তা ভাল করে জলে ধুয়ে গরম তেলে ভাজুন। খিচুড়ির শেষে এগুলো দিতে হবে। আগে দিলে গলে যাবে। খিচুড়ির স্বাদ বাড়ানোর জন্য আপনাকে এর ফোড়নের দিকে নজর দিতে হবে। খিচুড়িতে অবশ্যই ঘি, হিং ও জিরে ফোড়ন দিতে হবে।
56
মুসুর ডাল দিয়ে খিচুড়ি বানালে তাহলে তাতে পেঁয়াজ ও রসুনের ফোড়ন খুব ভাল যায়।
66
চাল ও ডালের সঠিক অনুপাত বজায় রাখুন। একটি সাধারণ অনুপাত হল ১:১ বা ১:২। অর্থাৎ ১ বাটি চাল দিলে ১ বাটি ডাল বা খুব বেশি হলে ২ বাটি ডাল দিতে পারেন। আপনি চাইলে ১ বাটি মুসুর ডাল ও ১ বাটি মুগের ডাল দিতে পারেন। মুগ ডাল দিলে শুকনো কড়াইয়ে আগে নেড়েচেড়ে নিতে হবে। তারপর খিচুড়িতে ব্যবহার করবেন।